শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

সিরাজগঞ্জ প্রতিনিধিঃমোঃ শরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃমোঃ শরিফুল ইসলাম

সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষের সভাপতিত্বে ও পরিচালনায় বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের ছবি ও স্কুলের স্মৃতিচিত্র সম্বলিত একটি ফ্রেম উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, তাই সবাইকে মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করতে হবে।

বিদায়ী শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্কুল জীবনের নানা স্মৃতিচারণ করেন, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ