শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

টেকনাফের শাহপরীতে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক

শাহাব উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

শাহাব উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।

টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি কক্সবাজার জেলার টেকনাফ থানার অধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় পরিচালিত হয়।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা। এসময় বোটে থাকা দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া উদ্ধারকৃত ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোট জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ