মিলিটারি কলেজিয়েট স্কুল (এমসিএসকে) খুলনায় ২০২৭ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণিতে বয়েজ ও গার্লস ক্যাডেট ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।
যোগ্য ও আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- শিক্ষার্থীকে শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে সবল হতে হবে।
- ১ জানুয়ারি ২০২৭ তারিখে শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।
- উচ্চতা উভয় লিঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন ৪ ফুট ৮ ইঞ্চি বা ৫৬ ইঞ্চি হতে হবে।
- ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী স্ট্যান্ডার্ড মেডিকেল চার্ট অনুযায়ী নির্ধারিত হবে।
পরীক্ষার সময়সূচি ও মানবণ্টন
- লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৭ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় বাংলা ৫০, ইংরেজি ৫০, গণিত ৫০ এবং সাধারণ জ্ঞান ও আইকিউ ৫০ নম্বরের প্রশ্ন থাকবে।
- পরীক্ষার্থীরা বাংলা বা ইংরেজি যেকোনো একটি মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
- মৌখিক, স্বাস্থ্য ও মনোস্তাত্ত্বিক পরীক্ষার তারিখ পরবর্তীতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
অনলাইনে আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র
- পাসপোর্ট সাইজের ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কিলোবাইট, JPEG ফরম্যাট)।
- পরীক্ষার্থীর স্বাক্ষর (৩০০x১০০ পিক্সেল, সর্বোচ্চ ৭০ কিলোবাইট, JPEG ফরম্যাট)।
- জন্মনিবন্ধন সনদ (সর্বোচ্চ ৪০০ কিলোবাইট, JPEG ফরম্যাট)।
- প্রধান শিক্ষক স্বাক্ষরিত ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ অথবা ফল প্রকাশ না হলে পরীক্ষার অংশগ্রহণের প্রত্যয়নপত্র (সর্বোচ্চ ৪০০ কিলোবাইট, JPEG ফরম্যাট)।
- নির্ধারিত ফি ২ হাজার ৫০০ টাকা মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড বা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নিশ্চিত করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রবেশপত্র সংগ্রহ ও সতর্কতা
সফলভাবে আবেদন সম্পন্ন করার পর ৩০ ডিসেম্বর ২০২৬ থেকে ১ জানুয়ারি ২০২৭ রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
ট্র্যাকিং নম্বর ও মোবাইল ফোন নম্বর ব্যবহার করে আবেদনকারী তার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
Tracking এবং প্রদত্ত Mobile Number–এর মাধ্যমে Submit বাটনে ক্লিক করে প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার ফলাফল প্রকাশিত না হয়ে থাকলে প্রধান শিক্ষকের এই মর্মে সনদ প্রদান করতে হবে যে ‘{নাম, রোল নম্বর, এই স্কুলে ষষ্ঠ শ্রেণি/সমমানের বার্ষিক পরীক্ষায় (বাংলা/ইংরেজি) মাধ্যম/ভার্সনে অংশগ্রহণ করেছে এবং পরীক্ষায় কৃতকার্য হবে}’ (সর্বোচ্চ ৪০০ কিলোবাইট-JPEG)।
মনে রাখতে হবে, আবেদন ফি জমা না দিলে প্রবেশপত্র প্রিন্ট করা সম্ভব হবে না এবং অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে।
আবেদনপত্র ফি ২ হাজার ৫০০ টাকা সঠিকভাবে জমা দেওয়ার পরই আবেদনটি গৃহীত হবে।
বিস্তারিত তথ্যের জন্য স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
- ৩.শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
- ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা।
- পরীক্ষার সময়: ২ ঘণ্টা।
- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ২০২৭ সালে তিন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি।
- পাসপোর্ট সাইজের ছবি (সাইজ-৩০০ X ৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইট–JPEG)।
- স্কুলের ভর্তি তথ্য: আদমজী ক্যান্টনমেন্ট ও ঢাকা বিএএফ শাহীন কলেজ।

