খাবারের সন্ধানে লোকালয়ে আমাজনের বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর সদস্যরা

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের দুর্গম এলাকা থেকে বিচ্ছিন্ন এক আদিবাসী জনগোষ্ঠীর সদস্যদের বেরিয়ে আসার একটি বিরল দৃশ্য সামনে এসেছে। প্রায় ২০ জনের এই দলটি খাদ্যের প্রয়োজনে স্থানীয় সরকারি কর্মকর্তাদের একটি দলের কাছে এগিয়ে আসে। অধিকারকর্মীদের মতে, অবৈধ গাছকাটা, শিকারিদের দৌরাত্ম্য এবং গবাদিপশুর খামারিদের ক্রমাগত অনুপ্রবেশের কারণে আদিবাসীদের এই গোষ্ঠীর আবাসস্থল অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। ক্রমেই সংকুচিত হয়ে আসা বনভূমিতে টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এ সময় প্রায় ২০ জন আদিবাসী খাবার চান। তাদের কিছু সদস্য এখনো স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছেন। ওই সংগঠনটি অবৈধভাবে গাছ কাটা ও গবাদিপশুর খামার গড়ে তোলার বিরুদ্ধে প্রচার চালায়।

ব্রিটেনভিত্তিক সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডে এই ‘ঐতিহাসিক সাক্ষাৎ’ ঘটে। সংস্থাটি মঙ্গলবার ছবিগুলো প্রকাশ করে। কয়েক দশকের মধ্যে আওয়া জনগোষ্ঠীর সঙ্গে এমন যোগাযোগের নজির সম্ভবত এটিই প্রথম। সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স জানান, বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী বর্তমানে চরম চাপের মুখে রয়েছে। তাদের ভূখণ্ডের চারপাশ ঘিরে বহিরাগতদের অনুপ্রবেশের কারণে তারা আমাজনের ক্ষুদ্র একটি অংশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, যেখানে বন ধ্বংসের কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে। ফুনাইয়ের তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠী মারানিয়াও রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি টুপি-গুয়ারানি আদিবাসী সম্প্রদায়। তাদের ভূখণ্ডের চারদিক থেকে বহিরাগতরা প্রবেশ করছে।

ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই (ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইন্ডিজেনাস পিপলস) জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ও তথ্যাদি বিশ্লেষণ করছে। সংস্থাটি পরিস্থিতি সামাল দিতে জরুরি পরিকল্পনা গ্রহণ করেছে, যার প্রধান লক্ষ্য আদিবাসীদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনা। বিশেষ করে বহিরাগতদের সংস্পর্শে এসে সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি তারা গুরুত্বের সাথে দেখছে। ফুনাই স্পষ্ট করেছে যে, ব্রাজিল সরকার ওই জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের পক্ষপাতী নয়; তাদের নীতি এখনো আগের মতোই রয়েছে। তবে রয়টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিওটির সঠিক স্থান ও ধারণের তারিখ তারা স্বতন্ত্রভাবে নিশ্চিত হতে পারেনি, যদিও ১৭ নভেম্বরের আগে অনলাইনে এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে বাইরের পৃথিবী সম্পর্কে তারা একেবারেই অজ্ঞÑবিষয়টি এমন নয়।

সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্যমতে, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে ১৯৬টি বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী রয়েছে, যার প্রায় ৯৫ শতাংশই আমাজনে বসবাস করে। শুধু ব্রাজিলেই এমন ১২৪টি গোষ্ঠী সক্রিয়। মারানিয়াও রাজ্যের আদিবাসী সংগঠন কোআপিমা জানিয়েছে, এ ধরনের বিচ্ছিন্ন যোগাযোগের ঘটনা খুবই সতর্কতার সাথে মোকাবিলা করা উচিত, কারণ অপরিকল্পিত যোগাযোগের ফলে আদিবাসীদের অস্তিত্ব বিপন্ন হতে পারে এবং বহিরাগতদের মাধ্যমে রোগ ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা থাকে।

‘গার্ডিয়ানস অব দ্য অ্যামাজন’ নামে পরিচিত একটি স্থানীয় সংগঠনের সহায়তায় ছবিগুলো প্রকাশ করা হয়েছে, যারা দীর্ঘকাল ধরে বনাঞ্চল উজাড়ের বিরুদ্ধে কাজ করছে। বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা বলছেন, বনভূমি ধ্বংস ও অনুপ্রবেশ বন্ধ না হলে এসব বিচ্ছিন্ন জনগোষ্ঠীর টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে আসার এই ঘটনাটি আমাজনের আদিবাসীদের চলমান চরম সংকটেরই নতুন একটি ইঙ্গিত দিচ্ছে, যা এখন বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। তাদের এমনভাবে লোকালয়ে আসার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।