বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার একটি বড় অংশ বর্তমানে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে বলে লন্ডনের বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে উঠে এসেছে। এই ভয়াবহ পরিস্থিতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলের লুটপাটকে অনেকাংশে দায়ী করা হচ্ছে। দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের বোঝা এমন পর্যায়ে পৌঁছেছে যে, তার একটি বিশাল অংশ আর কখনোই উদ্ধার করা সম্ভব নয়। প্রভাবশালী অলিগার্করা, যারা ব্যাংক পরিচালনা ও ঋণ গ্রহণের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, তাদের অনেকেই এখন হয় কারাগারে আছেন অথবা দেশ থেকে পালিয়ে গেছেন। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা ১৫ বছর দেশ শাসন করেন তিনি। এর পরিণতিতে পুরো খাতটিই কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে। এ পরিস্থিতি বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশের ‘বাংলাদেশ প্যারাডক্স’ বা ‘বাংলাদেশের বৈপরীত্য’-এর একটি নেতিবাচক পরিণতির আশঙ্কা তৈরি করেছে। দরিদ্র, বন্যাপ্রবণ এবং শরণার্থী ছাড়া বিশ্বের অন্য কোথাও রপ্তানি করার মতো তেমন কিছু নেই- এমন একটি দেশ ছিল বাংলাদেশ। বিশ্বব্যাংকের ধারণা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দারিদ্র্যের হার বাড়বে। শেখ হাসিনা সম্ভবত ‘ব্লাফ’ করছেন বা ফাঁকা হুমকি দিচ্ছেন। বাংলাদেশের অর্থনীতি ও দেশটির উত্তপ্ত রাজনীতির সংযোগস্থল হচ্ছে ব্যাংক।
দেশের সামগ্রিক ব্যাংকিং খাতে এখন মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই খেলাপি ঋণ বা এনপিএল হিসেবে গণ্য হচ্ছে। এই হার দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায় উদ্বেগজনকভাবে বেশি; যেখানে ভারতে এই হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। ব্যাংকের প্রকৃত আর্থিক স্বাস্থ্য বা নিট সম্পদের পরিমাপক হিসেবে বিবেচিত ঝুঁকিভিত্তিক মূলধনের অনুপাত এখন ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমে গেছে। সাধারণ আমানতকারীরা তাদের জমানো টাকা তুলতে পারছেন না। ঢাকার এক ক্যাফে মালিক জানিয়েছেন, গত এক বছর ধরে ব্যাংকে বারবার গিয়েও তিনি কোনো সুরাহা পাননি; তাকে কেবল তারল্য সংকটের অজুহাত দেখানো হয়েছে। এমন অন্তত অর্ধডজন ব্যাংকের গ্রাহকরা তাদের সন্তানদের বিয়ের খরচ কিংবা মা-বাবার দাফন-কাফনের জন্য রাখা টাকা তুলতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন। তিনি বলেন, ‘প্রতিবার ব্যাংকের শাখায় গেলে কোনো উত্তর পাওয়া যায়নি। ১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশটিকে ‘বাস্কেট কেস’ বা চরম দুর্দশাগ্রস্ত দেশ হিসেবে বর্ণনা করেছিলেন। খেলাপি ঋণ মূলত দুই ধরনের ব্যাংকে কেন্দ্রীভূত: ইসলামি ব্যাংকগুলো, যেগুলো সুদের ওপর ধর্মীয় নিষেধাজ্ঞা মেনে চলে, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, যেগুলো অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। দেশটি ত্রুটিপূর্ণ গণতন্ত্র ও সামরিক অভ্যুত্থানের মধ্যে বারবার দোদুল্যমান থেকেছে। দেশের সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা তুলনামূলক ভালো।
রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দেশের কর্তৃত্ব সুসংহত করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছে। একদিকে ব্যাংকিং খাতের এই গভীর সংকট, অন্যদিকে তৈরি পোশাক শিল্প খাতে অস্থিরতা সরকারকে চাপে ফেলেছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোও কঠিন হয়ে পড়েছে। শেখ হাসিনার সম্ভাব্য ডিসেম্বরে ফেরার গুঞ্জনের মাঝে রাজধানীতে একাধিক হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটেছে, যার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার দাবি করছে সরকার। যদিও শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তবে তিনি দেশে ফিরলে বর্তমান সরকারের জন্য বড় রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন। ১৮ কোটি মানুষের এই দেশে অর্থনৈতিক সাফল্য ছিল চমৎকার, অথচ রাজনৈতিক পরিস্থিতি ছিল ভয়াবহ। অথচ দেশটি উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর সাফল্যের গল্প হয়ে ওঠে। শেখ হাসিনার আওয়ামী লীগের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেব্রুয়ারির নির্বাচনের পর একটি টেকনোক্র্যাট অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখতেও হিমশিম খাচ্ছে তারা।
অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, ব্যাংক লুটপাটের মাধ্যমে অর্থ আত্মসাতের যে উত্তরাধিকার বর্তমান সরকার পেয়েছে, তা মোকাবিলা করা এখন বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ইসলামী ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই এই সংকটের মূল কেন্দ্রবিন্দু। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব ব্যাংকের শীর্ষ পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছিল আওয়ামী লীগের ঘনিষ্ঠদের। ইসলামী ব্যাংকের উদাহরণ টেনে বলা হয়, একসময় এটি জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট থাকলেও পরে এস আলম গোষ্ঠী জোরপূর্বক এর নিয়ন্ত্রণ নেয়। মোহাম্মদ সাইফুল আলম মাসুদ, যিনি শেখ হাসিনার মিত্র হিসেবে পরিচিত, ব্যাংকটির বিশাল অংকের ঋণ তার কোম্পানিগুলোকে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। যদিও এস আলম এবং সাইফুল আলম এই অভিযোগ অস্বীকার করেছেন। পরবর্তী সময়ে ব্যাংকটির প্রায় অর্ধেক ঋণ দেয়া হয় এস আলমের বিভিন্ন কোম্পানিকে।
ব্যাংকিং খাতের এই করুণ দশা দেশের সামষ্টিক প্রবৃদ্ধিতেও নেতিবাচক প্রভাব ফেলেছে। ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস মাত্র ৩ দশমিক ৭ শতাংশ, যেখানে শেখ হাসিনার আমলে তা ৬ দশমিক ৫ শতাংশ দেখানো হতো। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আগেই সতর্ক করেছিল যে, প্রকৃত খেলাপি ঋণের হার সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। ২০২৫ সালে নতুন সরকার খেলাপি ঋণের সংজ্ঞায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ শুরু করলে তা ৩৩ শতাংশে উঠে আসে। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে, দারিদ্র্য কমায় এবং জনস্বাস্থ্যের দুরবস্থা ও শিক্ষার নিম্নমানের মতো সমস্যার উন্নতি ঘটায়। দুর্বল শাসনব্যবস্থা ও প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও বাংলাদেশ এসব অর্জন করেছিল। ২০২০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে বলে, প্রকৃত খেলাপি ঋণের হার সরকারি হিসাবে দেখানো প্রায় ১০ শতাংশের দ্বিগুণ পর্যন্ত হতে পারে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ৯০ দিন বকেয়া থাকা ঋণকেও খেলাপি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত ৬২০ কোটি ডলার বা জিডিপির ১ দশমিক ২ শতাংশ সহায়তা হিসেবে দিয়েছে। তবে রেটিং সংস্থা মুডিসের মতে, ব্যাংকিং খাতের সংকট কাটাতে জিডিপির ১০ শতাংশের সমপরিমাণ পুনঃমূলধনীকরণ প্রয়োজন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার সমস্যা এড়িয়ে না গিয়ে আর্থিক খাতের হিসাব স্বচ্ছ করার চেষ্টা করছে। কিন্তু সরকারের সামনে বড় বাধা হলো রাজস্ব আদায়। সরকার জিডিপির মাত্র ৭ শতাংশ রাজস্ব সংগ্রহ করতে পারে, যা পাকিস্তানের ১০ শতাংশের তুলনায় অনেক কম। এছাড়া ৩ দশমিক ৩ শতাংশ বাজেট ঘাটতি এবং খাদ্য ও জ্বালানি ভর্তুকির চাপে সরকারি তহবিল দ্রুত ফুরিয়ে আসছে, যার ফলে বিদেশ থেকে বড় আকারের সহায়তা ছাড়া এই সংকট মোকাবিলা অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক ঋণগ্রহীতাদের বকেয়া ঋণের মূল অর্থের ২ শতাংশ পরিশোধের সুযোগ দেয়। এরপর তারা আরও এক বছর কোনো কিস্তি না দিয়ে ঋণ পরিশোধের সময়সীমা ১০ বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ পান।

