ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন বলে সংগঠনটি নিশ্চিত করেছে। ‘আবু মাহমুদ’ হিসেবে পরিচিত এই কমান্ডার এর আগে নায়েল আবু ওবেইদ নিহত হওয়ার পর ২০২৬ সালের সেপ্টেম্বরে রাফাহ ব্রিগেডের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কাতারভিত্তিক আল জাজিরায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তিনি ‘আবু আতিয়া’ নামে পরিচিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বাহিনী এক ভয়াবহ হামলা চালায়। ইসরাইলের দাবি, সেই অভিযানের লক্ষ্যবস্তু ছিল হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং সেখানে আশ্রয় নেওয়া অন্যান্য যোদ্ধা। তবে এই হামলায় শেষ পর্যন্ত এক চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন সাধারণ মানুষ নিহত হন।

এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে হামাস। তাদের ভাষ্য অনুযায়ী, যোদ্ধাদের লক্ষ্যবস্তু করার দাবিটি আসলে বেসামরিক চিকিৎসাকেন্দ্রে চালানো সামরিক অপরাধ আড়াল করার একটি নির্লজ্জ চেষ্টা। আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রগুলো সুরক্ষিত স্থাপনা হওয়া সত্ত্বেও ইসরাইল তা মানছে না বলে অভিযোগ করেছে সংগঠনটি।

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি বাহিনীর এমন আচরণ ও চুক্তির শর্ত লঙ্ঘনের বিষয়টি নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলো ও যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছিল হামাস। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, তথাকথিত এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।