খুবই কঠিন মানুষ’ -: মোদির ভূয়সী প্রশংসা ট্রাম্পের

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত কোয়াড নেতাদের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের এক পর্যায়ে মোদির পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে ট্রাম্প তাকে ‘খুবই কঠিন মানুষ’ বলে উল্লেখ করেন। এ সময় পাশে থাকা জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে ইশারা করে তিনি হাস্যরসাত্মক ভঙ্গিতে বলেন, ‘তিনি হয়তো আরও বেশি কঠিন।’

কোয়াডভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে নিজের দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা তুলে ধরে ট্রাম্প জানান, এই চার দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার গভীর বোঝাপড়া রয়েছে। তিনি মোদিকে একজন মহান নেতা ও বিশ্বজুড়ে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে তাদের তিনজনের সঙ্গেই আমার পরিচয়।

সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোয়াডকে একটি গঠনমূলক ও বিশ্বস্ত অংশীদারত্ব হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, সামুদ্রিক নিরাপত্তা, নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং দুর্যোগ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এই জোট কার্যকর ভূমিকা পালন করছে। মোদি জোর দিয়ে বলেন, চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ধারাবাহিক পাঁচবার বৈঠক এই অংশীদারত্বের প্রতি তাদের রাজনৈতিক সদিচ্ছারই বহিঃপ্রকাশ। এটি এই অংশীদারত্বের প্রতি দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও অভিন্ন অঙ্গীকারের প্রমাণ।

ম্যানিলার সঙ্গে কোয়াডের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টিও স্মরণ করেন মোদি। তিনি বলেন, ২০০৭ সালে ম্যানিলাতেই চার দেশের কর্মকর্তারা প্রথমবারের মতো বৈঠকে মিলিত হয়েছিলেন। এরপর ২০১৭ সালে এই শহরেই পুনরায় সংলাপ শুরু হয়। আজ এই ঐতিহাসিক নগরীতে পুনরায় কোয়াডের বৈঠক আয়োজন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মন্তব্য করেন ভারতীয় প্রধানমন্ত্রী। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মোদি বলেন, ‘এর ১০ বছর পর, ২০১৭ সালে এই শহরেই আমরা আবার সংলাপ শুরু করি।