কানাডার নারীর বয়স জেনে বিয়ে করতে যুবকের অস্বীকৃতি

ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়ার পর প্রেমের টানে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে এসেছেন কানাডার ৬১ বছর বয়সী এক নারী। উদ্দেশ্য ছিল ভারতের হরিয়ানার পানিপাতের বাসিন্দা নিতিন নামের এক যুবককে বিয়ে করা। তবে বিয়ের চূড়ান্ত পর্যায়ে ওই নারীর বয়স জানার পর থেকেই বেঁকে বসেন নিতিন। এতেই বিপত্তি ঘটে রাজস্থানের নিমরানায়। ঘটনাটি এখন পুলিশের নজরদারিতে রয়েছে। একপর্যায়ে দু’জন বিয়ের সিদ্ধান্ত নেন।

নিমরানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেন্দ্র যাদব জানান, প্রায় এক বছর আগে একটি অনলাইন ডেটিং অ্যাপে কানাডার ওই নারীর সঙ্গে পরিচয় হয় নিতিনের। তাদের এই ভার্চুয়াল আলাপ এক পর্যায়ে গভীর বন্ধুত্ব ও পরিণয়ের সিদ্ধান্তে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় ১১ই নভেম্বর ওই নারী পর্যটন ভিসায় দিল্লিতে পৌঁছান। বিমানবন্দর থেকে নিতিনই তাকে গ্রহণ করে রাজস্থানের নিমরানায় নিয়ে যান। সেখানে নিতিনের চাচা ও চাচির মালিকানাধীন একটি ফ্ল্যাটে তারা গত দুই দিন অবস্থান করেন। ধীরে ধীরে তাদের কথাবার্তা ঘনিষ্ঠ বন্ধুত্বে রূপ নেয়।

পুলিশ জানায়, এই সময়ে বিয়ে নিয়ে আলোচনা চললেও নারীর প্রকৃত বয়স জানার পর নিতিন বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ নিয়ে তাদের মধ্যে তীব্র বিরোধ ও বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরিস্থিতির অবনতি দেখে ১৩ই নভেম্বর ওই নারী কানাডা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন। দূতাবাসের কাছ থেকে তথ্য পাওয়ার পরপরই নিমরানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দুজনকে থানায় নিয়ে যায়। কোটপুতলি-বেহরোর জেলার ওই এলাকায় বিয়েকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়ার পর পুলিশ ডাকা হয়। এতে হতাশ হয়ে কানাডা দূতাবাসের দ্বারস্থ হয়েছেন ওই নারী। এ সময় তাদের বিয়ে নিয়ে আলোচনা এগিয়ে চলছিল। কিন্তু ওই নারীর বয়স প্রকাশ্যে আসার পর পরিস্থিতি পাল্টে যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিতিন পেশায় একজন শিক্ষক এবং একটি বেসরকারি স্কুলে কর্মরত। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে এবং ওই কানাডীয় নারীকে বর্তমানে কোটপুতলির একটি কোর সেন্টারে রাখা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।