নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তথ্য পাচারের অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাংগীর আলমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই আদেশ দেন। রোববার (১৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদি হয়ে পাঁচলাইশ থানায় এই মামলাটি দায়ের করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়।

