সোনিয়ার আত্মজীবনী নিয়ে সরগরম রাজনীতি, চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা কংগ্রেসের

কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ওয়েনাডের লোকসভা সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, তাঁর মা সোনিয়া গান্ধীকে নিয়ে দীর্ঘদিন ধরেই বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ভিত্তিহীন গল্প ও মিথ্যা অভিযোগ প্রচার করে আসছে। এত দিন তারা আমার মাকে নিয়ে মিথ্যা বলে এসেছে। ইন্দিরার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কিন্তু কেন তাঁদের দূরত্ব তৈরি হয়েছিল। দুবার ক্যানসারে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন সোনিয়া গান্ধী। গাড়িতে ইন্দিরার শাড়ি ছিল রক্তে ভেজা, ছুটে গিয়ে মা ডাকতে চেয়েছিলেন সোনিয়া।

ওয়েনাডে অবস্থানকালে মায়ের আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রিয়াঙ্কা এসব কথা বলেন।

তিনি স্পষ্ট করেন, তাঁর মা এখন নিজের জীবনের সত্য তুলে ধরছেন এবং নিজের গল্প বলার পূর্ণ অধিকার তাঁর রয়েছে। প্রিয়াঙ্কা আরও বলেন, এতদিন তাঁর মায়ের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে, তাই এখন সত্য প্রকাশের ফলে বিজেপির সমালোচনা করাটা স্বাভাবিক বিষয়।

গত মঙ্গলবার সোনিয়া গান্ধীর এই স্মৃতিকথা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশের পরপরই বিজেপি অভিযোগ তুলেছে যে, সোনিয়া ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে সঠিক প্রমাণের চেষ্টা করেছেন। এছাড়া ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় রাজীব গান্ধীর ভূমিকা নিয়ে তিনি দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছেন বলে গেরুয়া শিবিরের দাবি। বিজেপির পক্ষ থেকে বইটির নাম বিদ্রূপ করে ‘হোয়াইটওয়াশিং’ হওয়া উচিত বলেও মন্তব্য করা হয়েছে। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এসব সমালোচনার জবাবে প্রিয়াঙ্কা বলেন, বইটি তাঁর মায়ের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অনুভূতির প্রতিফলন। তিনি মনে করেন, যে কেউই নিজের কথা বলার অধিকার রাখেন। ওয়েনাডে বর্তমানে তিন দিনের সফরে থাকা প্রিয়াঙ্কা সেখানে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। ভালো খাবার খুঁজতে গিয়েই রাজীবের সঙ্গে দেখা সোনিয়ার, ভারতীয় আর কোন খাবার পছন্দ।

এদিকে, সোনিয়া গান্ধীর এই স্মৃতিকথাকে কেন্দ্র করে বড় ধরনের উদ্যোগ নিয়েছেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি টি জগ্গা রেড্ডি। তিনি জানিয়েছেন, বইটি অবলম্বনে তেলুগু ভাষায় একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এই প্রকল্পটি এগিয়ে নিতে সাঙ্গারেড্ডি আসনের দলের নেতা-কর্মীদের কাছে অর্থ সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। এটাকেও একই ধরনের খরচ হিসেবে বিবেচনা করুন।

জগ্গা রেড্ডির আহ্বানে সাড়া দিয়ে সাঙ্গারেড্ডি কংগ্রেসের আহ্বায়ক জুলাকান্তি অঞ্জনেয়ুলু প্রাথমিকভাবে ২ কোটি রুপি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রকল্পটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৫০ সদস্যের একটি তদারকি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। জগ্গা রেড্ডি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনে যেভাবে অর্থ ব্যয় করা হয়, এটিকে ঠিক সেভাবেই দেখে চলচ্চিত্র নির্মাণের বাজেটের ব্যবস্থা করা উচিত এবং একজন দক্ষ পরিচালক নিয়োগ করা প্রয়োজন।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা গান্ধীর এই সফরের পাশাপাশি কংগ্রেসের এই নতুন চলচ্চিত্র প্রকল্প রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সোনিয়া গান্ধীর বর্ণাঢ্য জীবনের নানা অধ্যায়, ব্যক্তিগত লড়াই ও রাজনৈতিক উত্তাল সময়গুলো এই বইয়ের পাতায় উঠে এসেছে। ক্যানসারের সঙ্গে লড়াই, ব্যক্তিগত শোক ও রাজীব গান্ধীর সঙ্গে কাটানো মুহূর্তগুলোর পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টিও বইটিতে স্থান পেয়েছে।