বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালিয়েছে ইরান, দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে তারা হামলা চালিয়েছে। শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে এই দাবি করা হয়। এর আগে সেপ্টেম্বরের শুরুতে উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক সম্পদের ওপর সর্বশেষ হামলা চালিয়েছিল ইরান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই হামলা ছিল একটি প্রতিশোধমূলক পদক্ষেপ। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে অবস্থিত একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমেই এই সংঘাতের সূত্রপাত ঘটে। এরপর থেকে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর আগে ইরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী আইআরজিসি জানায়, এই হামলাটি ছিল একটি প্রতিশোধমূলক ব্যবস্থা।