সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ

জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে চরম হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় এই পরিস্থিতি সৃষ্টি হলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ঘটনাটির সূত্রপাত ঘটে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সম্পূরক প্রশ্নের মাধ্যমে। তিনি সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের প্রেক্ষিতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির সরাসরি অভিযোগ আনেন। মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। দেশব্যাপী সারের ডিলার নিয়োগ নিয়ে জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের দায়িত্ব দেয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিল। আওয়ামী লীগের সময়ে যারা সারের ব্যবসা করতেন, তাদের আবার সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে নিয়ম করা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা পর্যায়ের কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছিল, নির্ধারিত নিয়ম অনুসরণ করেই যেন ডিলার নির্বাচন করা হয়। তিনি বলেন, আবেদন পাওয়ার পর সেগুলো উপজেলা পর্যায়ে পাঠানো হয়।

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগ্নি ও নিকটাত্মীয়দের ডিলারশিপ পাইয়ে দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির সঙ্গে যুক্ত এবং তাদের মধ্যে অন্তত ১০ জন বিভিন্ন নেতার পরিবারের সদস্য। এ ছাড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করার অভিযোগ তোলেন তিনি। তার দাবি, এই ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়ায় এক ধরনের মহোৎসব চলেছে এবং এটি সুপরিকল্পিত কি না, তা যাচাই করা প্রয়োজন। তিনি কৃষিমন্ত্রীর কাছে জানতে চান, আত্মীয়দের ব্যবসায়িক সুবিধা নেওয়ার এই প্রবণতা কবে বন্ধ হবে এবং এই অনিয়মগুলো পুনরায় পর্যালোচনা করা হবে কি না। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।

অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়নি। তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উপজেলা পর্যায়ে এবং জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে জেলা পর্যায়ে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কমিটির যাচাই-বাছাই শেষে জেলা কমিটি তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় সেই তালিকার প্রথম ব্যক্তিকেই ডিলার হিসেবে চূড়ান্ত করেছে। কোনো একক ব্যক্তির স্বাক্ষরে নয়, বরং জেলা কমিটির সব সদস্যের স্বাক্ষর নিয়েই প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে বলে তিনি নিশ্চিত করেন। সেখানে ইউএনও’র নেতৃত্বাধীন কমিটি উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আবেদন যাচাই বাছাই করে।

মন্ত্রী আরও বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন এবং তার বক্তব্য দেওয়ার সময় সাইড টক বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাজের অসুবিধা হয়। বক্তব্য চলাকালীন হট্টগোল বাড়লে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সংসদ সদস্যদের কথা বলার অধিকার যেমন রয়েছে, তেমনি মন্ত্রীরও জবাব দেওয়ার অধিকার আছে। উত্তরে সন্তুষ্ট না হলে সম্পূরক প্রশ্ন করার সুযোগ রয়েছে, কিন্তু হইচই করে সংসদের পরিবেশ নষ্ট করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। এরপর ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন।

তর্ক-বিতর্কের এক পর্যায়ে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, অভিযোগের কোনো প্রমাণ থাকলে তা মন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করা উচিত। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের তথ্যটি সম্পূর্ণ অসত্য এবং এটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলের ডিলারদের বাতিল করে নতুন নিয়োগের বিষয়ে সংসদের সবাই একমত ছিলেন। কোনো ভুলত্রুটি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রয়েছে বলে জানান তিনি।

এদিকে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে কঠোর মনিটরিং ব্যবস্থা, বিশেষ টাস্কফোর্স গঠন এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অসঙ্গতি থাকলে তা প্রজ্ঞাপন পরিবর্তনের মাধ্যমে সংশোধনের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ডিলারশিপ একটি সংবেদনশীল বিষয়, তাই সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্ত দেয়া ছিল।