রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার পরিচালিত এই অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় এবং একই সময়ে ৬৪টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১৩১ জন, তেজগাঁও বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৩০ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ২২ জন এবং গোয়েন্দা পুলিশের হাতে ৮ জন ধরা পড়েছেন।
অভিযানকালে পুলিশ ১৩টি ককটেল, ৯টি পেট্রল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার এবং বিস্ফোরিত বোমার বিভিন্ন অংশ উদ্ধার করেছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। অভিযানে ১টি বাস, ৫টি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

