রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

অসহায় ক্যান্সার আক্রান্ত শাহানাজ আক্তারের পাশে”অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন

মো: রমিজ আলী, সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

মো: রমিজ আলী,

গড়বো মোরা সমাজ সেবা” ঘরে ঘরে পৌছাবে মানব সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন এর উদ্যোগে ক্যান্সার আক্রান্ত শাহানাজ আক্তারের চিকিৎসার জন্য ৩৫ হাজার টাকা অনুদান দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন পরিবার। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় সংগঠনটির সদস্যরা এ অনুদান তুলে দেন।

শাহানাজ আক্তার দীর্ঘদিন ধরে বেস্ট ক্যান্সারে ভুগছিলেন। সে চট্টগ্রামের বন্দরটিলা নেভী হল এলাকার অস্থায়ী একজন বাসিন্দা।

এসময় উপস্থিত ছিলেন , সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, শিক্ষা সম্পাদিকা রুনা আক্তার,সংগঠনের উপদেষ্টা মো.আব্দুল মোমেন, উপদেষ্টা মো. তানভীর হোসেন,সাংগঠনিক সম্পাদক মো.তাহিদুল ইসলাম গালিব,সংগঠনের সদস্য মো.আব্দুল হাকিম,সদস্য মো. সাজ্জাদ হোসেন,সদস্য তাসলিমা আক্তার,সদস্য মো.জিহাদ,সদস্য মো.সৈকত,সদস্য মো.শিমুল,সদস্য মো.হৃদয়,সদস্য মো.মাসুদ রানা,সদস্য মো.সাকিব,সদস্য প্রিয়া আক্তারসহ সংগঠনের সদস্যবৃন্দ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি বলেন, মানুষ মানুষের জন্য, এই কথাটি সামনে রেখে মানবতার লক্ষে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সকল সদস্যরা। আমরা ক্যান্সারে আক্রান্ত রোগী শাহানাজ আক্তারের ক্যাম্পেইন শেষ করি গত ১১ নভেম্বর। আজ চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন পরিবার কষ্টার্জিত অর্থ এবং সংগঠনের গ্রুপ ফান্ড হতে কিছু অর্থ সহ মোট নগদ ৩৫ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করি।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমাদের কাছে তাদের এই মহতী উদ্যোগ অত্যন্ত ভাল লেগেছে। যুবকরা যুবতীরা চাইলে অনেক কিছুই করতে পারে। প্রয়োজন শুধু শক্ত মনোবল, আন্তরিকতা ও মানবিকতা। যা চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশ ফাউন্ডেশনের রয়েছে। সকল সামাজিক সংগঠন যদি এভাবে এগিয়ে আসে তাহলে সমাজের চিত্র পাল্টে যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ