
মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি ও আইএফআইসি ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২০২৫ সালের ৭ জানুয়ারি, মঙ্গলবার সকালে শহরের মালদহপট্টিস্থ চেম্বারভবনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি-এর দিনাজপুর শাখার ব্যবস্থাপক মো. শরিফুর রহমান এবং আইএফআইসি ব্যাংক পিএলসি-এর দিনাজপুর শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসেন রাসেল।
চেম্বারের পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান জুয়েল, আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, শাহেদ রিয়াজ পিম, মো. সানোয়ার হোসেন, প্রতাপ কুমার সাহা পানু, বাদশা ইমাম আরাফাত, রাহবার কবীর পিয়াল এবং শাহ রেজাউর রহমান হিরু।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং সহযোগী ব্যাংকগুলো শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে।