
মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলার ভগবতীপুর দাসপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরল উপজেলা শাখা এবং সাবেক চেয়ারম্যান, ৭ নং ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুর ইসলাম, আহ্বায়ক, বিএনপি বিরল উপজেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আইয়ুব আলী, প্রোপাইটর, আর্নিকা ডেকোরেশন, বিরল। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম দিন থেকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন এবং বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, “মহান মুক্তিযুদ্ধে তিন লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা আজও পূর্ণতা পায়নি। আমাদের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমরা সবাই মিলে দেশের গণতন্ত্র রক্ষা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকব।”
তারা আরও বলেন, “বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতা আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করার একটি প্রয়াস। আমরা আশা করি, ভবিষ্যতে আমাদের দেশ হবে আরও সুন্দর, উন্নত এবং গণতান্ত্রিক।”