জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের লক্ষ্য নিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে প্রথম দফার এই আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে তার ডাকে সাড়া দিয়ে সংলাপের প্রথম দিন আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মূলত সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও সংসদে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের প্রেক্ষাপটে এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ অধিবেশনের শেষ দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক ও বিভিন্ন দলের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই এই সংলাপ শুরু হলো। এর আগে সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি এবং পরবর্তীতে ১১টি রাজনৈতিক দলও নিজেদের মধ্যে আলাদা বৈঠক করে।