সুইজারল্যান্ড ও জার্মানিতে সফল রাষ্ট্রীয় সফর শেষ করে শনিবার কাতার ফিরেছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কোলন বন বিমানবন্দর থেকে তিনি কাতারের উদ্দেশ্যে রওনা হন।
বিদায়কালে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের ফেডারেল, ইউরোপীয়, আন্তর্জাতিক বিষয়ক ও গণমাধ্যমমন্ত্রী নাথানায়েল লিমিনস্কি এবং জার্মানিতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন ইব্রাহিম আল হামার। আমিরের এই সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল।

