শাহজালাল বিমানবন্দর থেকে ‘সুইডেন আসলাম’ গ্রেপ্তার

রাজধানীর এক সময়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীররাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাজীবন ও মুক্তি

  • ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে প্রায় ১৯ বছর কারা ভোগ করেন আসলাম।
  • গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান তিনি।