গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিন অনুযায়ী, এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন ১ হাজার ৩৫০ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৮ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৫৪৬, চট্টগ্রামে ২৪৩, সিলেটে ১৭৬, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩৫ জন ভর্তি হয়েছেন।

