আন্তর্জাতিক বাজারে টানা পঞ্চম দিনের মতো দরপতন হওয়ায় স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গত শুক্রবার (২০ নভেম্বর) প্রতি আউন্স স্বর্ণ প্রায় ৩ হাজার ৫৪৩ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে ধাতুটির দাম প্রায় ৯ শতাংশ হ্রাস পেয়েছে, যা গত মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এই আন্তর্জাতিক প্রভাব সরাসরি পড়েছে কাতারের স্থানীয় বাজারে। চলতি সপ্তাহে দরপতন হয়েছে প্রায় ৯ শতাংশ, যা গত মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা পতনের প্রভাব পড়েছে কাতারসহ পুরো উপসাগরীয় অঞ্চলের বাজারে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি সামঞ্জস্য থাকায় কাতারের বাজারেও স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমেছে।
কাতারি রিয়ালের বর্তমান বাজারদর অনুযায়ী, দেশটিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি প্রায় ৪২৯ থেকে ৪৩০ রিয়ালে নেমেছে। পাশাপাশি ২২ ক্যারেট স্বর্ণ ৩৯৭ রিয়াল এবং ১৮ ক্যারেট স্বর্ণ প্রায় ৩২৬ রিয়ালে বিক্রি হচ্ছে। প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও ২৪ ক্যারেট স্বর্ণের দাম কমে ৪৩২.৫০ দিরহামে দাঁড়িয়েছে। দাম কমে যাওয়ায় প্রবাসী ও স্থানীয়দের মধ্যে স্বর্ণ কেনার ধুম লেগেছে, বিশেষ করে বিয়ের কেনাকাটা বা নির্দিষ্ট লক্ষ্যের ক্রেতারা এখন বাজারে সক্রিয়। পাশাপাশি ২২ ক্যারেট স্বর্ণ প্রায় ৩৯৭ রিয়াল এবং ১৮ ক্যারেট স্বর্ণ প্রায় ৩২৬ রিয়ালে বিক্রি হচ্ছে। (প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও ২৪ ক্যারেট স্বর্ণ ৪৪৪। ২৫ দিরহাম থেকে কমে ৪৩২।
বর্তমান কম দর ধরে রাখতে বিভিন্ন স্বর্ণ বিক্রেতা প্রতিষ্ঠান বিশেষ অগ্রিম বুকিং সুবিধা দিচ্ছে। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আন্তর্জাতিক কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ জানান, এই প্রক্রিয়ায় গ্রাহকরা দাম বেড়ে যাওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারেন। বুকিং সুবিধা অনুযায়ী, মোট মূল্যের ৫০ শতাংশ অগ্রিম জমা দিলে ৩ মাস পর্যন্ত বর্তমান দাম অপরিবর্তিত থাকে। আবার ১০০ শতাংশ মূল্য অগ্রিম পরিশোধ করলে ৬ মাস পর্যন্ত একই দর পাওয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে ভবিষ্যতে দাম বাড়ার আশঙ্কা এড়াতে অনেকেই অগ্রিম বুকিং দিয়ে বর্তমান নির্ধারিত দামে স্বর্ণ কেনার প্রকল্পগুলোর দিকে ঝুঁকছেন। দাম কমার এই সুযোগে ক্রেতাদের আকৃষ্ট করতে কাতার ও মধ্যপ্রাচ্যে কার্যরত স্বর্ণ বিক্রেতা প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সময়ের জন্য বর্তমান দর ধরে রাখার বিশেষ সুযোগ দিচ্ছে। বাজার সংশ্লিষ্টরা জানান, কাতারে বসবাসরত প্রবাসীসহ যাঁদের সামনে বিয়ের কেনাকাটার মতো নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তাঁরাই মূলত অগ্রিম বুকিংয়ের সুবিধা বেশি নিচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, অগ্রিম বুকিংয়ের পর যদি বাজারে স্বর্ণের দাম আরও কমে যায়, তবে গ্রাহকরা কেনার সময় নতুন কম দামেই পণ্যটি সংগ্রহের সুবিধা পাবেন। তবে বিনিয়োগের উদ্দেশ্যে যারা স্বর্ণের বার বা কয়েন কিনছেন, তাদের অনেকে আরও দরপতনের আশায় বাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

