বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের, নাকচ করল যুক্তরাষ্ট্র

বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার গভীর রাতে চালানো এই অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে বলে তারা দাবি করেছে। মূলত মার্কিন এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ড্রোন দ্বারা ইরানের আকাশসীমা লঙ্ঘনের পাল্টা জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে। মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের। ইরানে আবার হামলা চালাতে ট্রাম্পকে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু, কী ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি বারবার আক্রমণের শিকার হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, হেঙ্গাম দ্বীপে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় তারা এই অভিযান চালিয়েছে। ফারস বার্তা সংস্থার মতে, শেখ ইসা ও জুফাইরে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোই ছিল তাদের মূল লক্ষ্য। তবে ইরানের এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বেশ কয়েকটি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছে যে, গত শনিবার রাতে হামলার ঘটনা ঘটেছে। তবে তাদের ভাষ্যমতে, এটি কোনো সামরিক ঘাঁটিতে নয়, বরং একটি বেসামরিক শিল্প স্থাপনায় আঘাত হেনেছে। এই হামলায় স্থাপনাটিতে আগুন ধরে ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে মন্ত্রণালয় জানিয়েছে। তবে আক্রান্ত স্থাপনাটির নাম বা নির্দিষ্ট অবস্থান সম্পর্কে তারা বিস্তারিত কিছু প্রকাশ করেনি। দেশটি হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেও বলেছে, বেসামরিক শিল্প স্থাপনায় হামলা হয়েছে। এতে আগুন লেগে ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি। তবে কী ধরনের হুমকি রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি।

হামলার আগে বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত বা এয়ার রেইড সাইরেন বেজে উঠেছিল। তখন স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল। সরকারের পক্ষ থেকে এই হামলাকে ‘ইরানের আগ্রাসন’ হিসেবে অভিহিত করা হয়েছে।

উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর মোতায়েন রয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার পর থেকে এই নৌবহরটি নিয়মিত হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প। লক্ষ্যবস্তু করা হচ্ছে সেসব দেশে থাকা বিভিন্ন মার্কিন স্থাপনা।

কয়েক সপ্তাহের বিরতি থাকলেও সম্প্রতি এই নৌবহরকে লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধের শুরু থেকেই ইরান তাদের প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা বিরাজ করছে।