খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের বিশেষ সংবর্ধনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং উপহার সামগ্রী বিতরণ করেন। এর আগে প্রধানমন্ত্রী সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান।

এবারের সংবর্ধনা অনুষ্ঠানে সাতজন বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যসহ মোট ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানস্থলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে এক চা চক্রে যোগ দেন। ৭ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।