ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাংলাদেশকে বিশ্বের বুকে এক আত্মমর্যাদাশীল ও অনুকরণীয় রাষ্ট্রে পরিণত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা রাখা বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধি পাওয়া যোদ্ধারা অনন্য। তিনি বলেন, ‘একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব একজীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয় না।’ অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, লাখো মানুষের প্রাণ, মা-বোনের সম্ভ্রম ও অসংখ্য মানুষের ত্যাগ ও আর্তনাদের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই স্বাধীন বাংলাদেশ। তিনি বলেন, ‘আজ যারা এই অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন কিংবা আপনাদের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌর। তারেক রহমান বলেন, ‘ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসের এই দিনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্র। বীরমুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য ও অসাধারণ।’।
তিনি আরও বলেন, ‘আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান, তাই মুক্তিযোদ্ধাদের যেকোনো সাফল্য ও গৌরব আমাকে আন্দোলিত করে।’ তিনি স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও ছিলেন সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।’।
বিএনপি সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন, যা ছিল অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। এছাড়া ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়। জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন। সবশেষে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাহসে গড়ে ওঠা এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে রূপান্তর করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত রাখতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করেছিলেন।

