খুলনা নগরভবনে পেট্রলবোমা হামলার ঘটনায় আটক ১

খুলনা নগরভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ আলী অপি নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলী অপি নগরীর অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ ওই যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে রোববার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা খুলনা নগরভবন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছিল।