কাতারে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল, লক্ষ্য এবার রাইজিং স্টার্স ট্রফি

আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে কাতারের দোহায় অবস্থান করছে। গত ১৭ নভেম্বর হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানান এসোসিয়েশন অব ফেনী কাতারের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। এ সময় এসোসিয়েশন সদস্য নজরুল ইসলাম শাহীন, রফিকুল চৌধুরী ও সাইফুল ইসলামসহ ম্যানেজমেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের আগমনে বিমানবন্দরে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। তার আগমনে কাতার আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর সুযোগ হলো। গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপে শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে।

এসোসিয়েশন অব ফেনী কাতারের সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুল আশা প্রকাশ করেন, টাইগাররা তাদের ক্রীড়াশৈলী প্রদর্শনের মাধ্যমে দেশের মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবেন। সাইফউদ্দিন নিজে প্রবাসী বাংলাদেশিদের প্রতি মাঠে এসে তাদের সমর্থন জোগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দর্শকদের সরাসরি সমর্থন পেলে দলের জন্য ভালো কিছু করা সহজ হবে। অন্যদিকে ফেনীর ছেলে সাইফ উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশীদের কাছে অনুরোধ করবো আপনারা মাঠে এসে খেলা উপভোগ করুন ও আমাদের সাপোর্ট করেন যাতে ভাল কিছু করতে পারি।

দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এই টুর্নামেন্টকে তরুণ খেলোয়াড়দের মেধা প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখছেন। তিনি জানান, জাতীয় দলের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের এই স্কোয়াডে নেওয়া হয়েছে। কোচ আশরাফুলের ভাষ্যমতে, এমন টুর্নামেন্ট খেলোয়াড়দের ক্যারিয়ারের জন্য একটি দারুণ সুযোগ এবং দলের লক্ষ্য এবার চ্যাম্পিয়ন হওয়া। যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবেন, তাদেরই দলে নেওয়া হয়েছে।’।

আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট মিশন শুরু হবে। এরপর গ্রুপ পর্বে ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্ব শেষে ২৬ ও ২৭ নভেম্বর সেমিফাইনাল এবং ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত আসরে খুব কাছে গিয়েও শিরোপা হাতছাড়া হওয়ায় এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতি গ্রুপের সেরা দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে।