২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের গুচ্ছভুক্ত ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারি মাস থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসে ভর্তি পরীক্ষা আয়োজিত হবে। বিষয়টি নিশ্চিত করতে রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যেসব বিশ্ববিদ্যালয়ে। সম্পূরক পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী।
সভায় উপস্থিত উপাচার্যরা জানান, প্রতিবছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নেন। তবে বর্তমান পদ্ধতিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি এবং বিষয় পরিবর্তনসহ পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লেগে যায়। দীর্ঘসূত্রতার কারণে আসন পূরণে জটিলতা দেখা দেয় এবং শিক্ষা কার্যক্রম শুরু করতে বিলম্ব হয়। এই সমস্যা সমাধানে ভর্তি প্রক্রিয়ার আধুনিকায়ন এবং পরীক্ষার মানোন্নয়নের ওপর জোর দিয়েছে ইউজিসি।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ ভর্তি পরীক্ষার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে উপাচার্যদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। এছাড়া, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকেই যেন ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কার করে নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করা সম্ভব হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষে ভর্তির আসন পূরণ এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করার লক্ষ্য সামনে রেখে গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্।
শিক্ষক সংকট নিরসন, পাঠ্যক্রম আধুনিকায়ন এবং ভর্তি পরীক্ষা পদ্ধতি উন্নয়নের লক্ষ্যে গবেষণার গুরুত্ব তুলে ধরেছেন ইউজিসি চেয়ারম্যান। তিনি উপাচার্যদের গবেষণাধর্মী প্রকল্পের প্রস্তাব জমা দিতে আহ্বান জানিয়েছেন। অধ্যাপক মামুন আহমেদ জানান, কেবল কিউ-১ বা কিউ-২ মানের সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের চেয়ে দেশের কৃষি, অর্থনীতি ও সামাজিক সমস্যা সমাধানে কার্যকর গবেষণায় বেশি মনোযোগ দেওয়া জরুরি। এর জন্য প্রয়োজনে পৃথক বাজেট বরাদ্দের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে কাজ করার সুযোগ রয়েছে, যেখানে ইউজিসি সব ধরনের সহায়তা করবে। তিনি বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন ও পাঠ্যক্রম আধুনিকায়নসহ বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে।
সভায় ইউজিসির সদস্য অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক মো. আসলাম হোসেন, সচিব মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

