কাতারের বিলাসবহুল ইয়ট ও নৌকার চাহিদা বাড়ল ২৫ শতাংশ

চলতি ২০২৬ সালে কাতারের সামুদ্রিক শিল্প ও বিলাসবহুল ইয়টের বাজারে অভাবনীয় প্রবৃদ্ধি দেখা দিয়েছে। গত বছরের তুলনায় এ খাতে চাহিদা ও বিক্রি বেড়েছে ২৫ শতাংশ পর্যন্ত। দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি, সমুদ্রকেন্দ্রিক বিনোদনের জনপ্রিয়তা এবং নতুন ক্রেতাদের আগ্রহের কারণেই মূলত এই বড় সাফল্য অর্জিত হয়েছে। ওল্ড দোহা পোর্টে আয়োজিত তিন দিনব্যাপী ‘কাতার বোট শো’-এর তৃতীয় আসর এই শিল্পের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে কাজ করেছে। সমুদ্রকেন্দ্রিক বিনোদন ও কার্যক্রমের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহ, নতুন ক্রেতা তৈরি হওয়া এবং দেশীয় সামুদ্রিক নির্মাণ শিল্পের ধারাবাহিক উন্নয়নের ফলে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। সম্প্রতি ওল্ড দোহা পোর্টে সমাপ্ত ‘কাতার বোট শো’-এর ফাঁকে শিল্প সংশ্লিষ্ট নির্বাহীরা এই খাতের শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরেন।

প্রদর্শনীটিতে ১৪টি দেশের ৫৪৬টি ব্র্যান্ড অংশ নেয় এবং প্রায় ২ লাখ ৭৭ হাজার বর্গমিটার এলাকাজুড়ে চলা এই ইভেন্টে ৩১ হাজারের বেশি মানুষ সমাগম ঘটায়। আয়োজকদের তথ্য অনুযায়ী, সব টিকিট বিক্রয় হওয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায় মেলাটি। অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫ শতাংশই ছিল স্থানীয় কাতারি প্রতিষ্ঠান এবং বাকি ৪৫ শতাংশ ছিল বিদেশি প্রদর্শক। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণ ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়া এবং ৭০ শতাংশ প্রদর্শক পুনরায় অংশগ্রহণ নিশ্চিত করায় এই শিল্পের বাণিজ্যিক গুরুত্ব এখন দৃশ্যমান। চার দিনব্যাপী আয়োজিত ২০২৬ সালের এই প্রদর্শনীতে ৩১ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম ঘটে এবং প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে যায়। এ ছাড়া ৭০ শতাংশ প্রদর্শক পুনরায় তাঁদের অংশগ্রহণ নবায়ন করেছেন, যা এই শিল্পের বাণিজ্যিক গুরুত্বকে প্রমাণ করে। উপসাগরীয় অঞ্চলের বর্ধিত অংশগ্রহণ, নতুন পণ্যের উন্মোচন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের কৌশলগত চুক্তিগুলো কাতারের স্থানীয় নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

একটি ইয়ট নির্মাণকারী প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক আবদুল আজিজ আল-হারাম জানান, তাদের প্রতিষ্ঠানের বিক্রি গত বছর থেকে ২৫ শতাংশের বেশি বেড়েছে। তিনি বলেন, কাতার বোট শো স্থানীয় কারখানাগুলোর সক্ষমতা বিশ্বমঞ্চে তুলে ধরার একটি দারুণ সুযোগ। বর্তমানে কাতার কেবল স্থানীয় বাজারে সীমাবদ্ধ নেই; বরং এশিয়ার বিভিন্ন দেশ ও আফ্রিকায় তারা পণ্য রপ্তানি শুরু করেছে। এছাড়া মালদ্বীপে পণ্য বিপণনের জন্য নতুন একটি চুক্তিও সম্পন্ন হয়েছে।

২২ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ এই প্রতিষ্ঠানটি বর্তমানে ৬২ ফুট দীর্ঘ ও ১৬ ফুট প্রশস্ত আধুনিক ইয়ট তৈরি করছে, যার মূল্য বৈশিষ্ট্যভেদে ১০ হাজার থেকে শুরু করে ৩৫ লাখ কাতারি রিয়াল পর্যন্ত। প্রতিষ্ঠানটি এমন সব বহুমুখী নৌযান উদ্ভাবন করছে যা একই সাথে বিলাসবহুল ইয়ট, স্পিডবোট এবং পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা সম্ভব।

অন্যদিকে, বাজারের নানামুখী চ্যালেঞ্জ সামলে ইয়ট কোম্পানিগুলোর চাহিদা ১৫ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিক্রয় ব্যবস্থাপক লুয়াই আল-শেখ। তার প্রতিষ্ঠানের সেবার তালিকায় ইয়ট ও নৌকা বিক্রির পাশাপাশি রক্ষণাবেক্ষণ, মেরামতের সুবিধা এবং পুরোনো ইয়ট কেনাবেচার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করাও অন্তর্ভুক্ত রয়েছে।

বিক্রয়মূল্যের বিশদ তথ্যে দেখা যায়, ছোট স্পোর্টসবোটগুলোর দাম ১০ লাখ রিয়াল থেকে শুরু। তবে বিলাসবহুল ম্যাজেস্টি ও নোম্যাড সিরিজের ইয়টগুলোর দাম শুরু হয় ৬০ লাখ রিয়াল থেকে। এছাড়া ১৭৫ ফুট দৈর্ঘ্যের অত্যাধুনিক ইয়টগুলোর দাম ৮ কোটি থেকে ৯ কোটি রিয়াল পর্যন্ত হতে পারে। সব মিলিয়ে কাতার বোট শোর এই আসরটি বিশ্ববাজারে কাতারি সামুদ্রিক শিল্পের শক্তিশালী অবস্থান ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।