ইরান পরিস্থিতি নিয়ে জি-৭ নেতাদের সঙ্গে আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতা নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরালো করার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। ফ্রান্সের প্যারিসে আয়োজিত জি-৭ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সামনে তিনি উপসাগরীয় অঞ্চলের বিদ্যমান পরিস্থিতি ও নিজেদের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরেন।

এই সফরে কাতারের প্রধানমন্ত্রী ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও জার্মানির প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসব বৈঠকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনার বিষয়বস্তু সম্পর্কেও বিস্তারিত অবহিত করেন। আলজাজিরার সাংবাদিক রেবেকা কলার্ডের তথ্যমতে, গত ১০ নভেম্বর প্যারিস থেকে তিনি জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জি-৭ সদস্য দেশগুলোর কাছে উপসাগরীয় অঞ্চলের সংকট নিরসনে স্বচ্ছ ধারণা দেওয়াই ছিল শেখ মোহাম্মদের মূল লক্ষ্য। ফলে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মার্কিন প্রেসিডেন্ট কী বার্তা দেন, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ ছিল।

বিশেষ করে ইরানকে ঘিরে ক্রমবর্ধমান সংঘাতের বিস্তার রোধ ও উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। মার্কিন নির্বাচনের পর এটিই ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো বিদেশি নেতার প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যা বিশ্বজুড়ে বিশেষ আগ্রহের জন্ম দিয়েছিল। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তার বক্তব্যে কিছুটা নমনীয়তার সুর লক্ষ্য করা গেছে, যা জি-৭ এর অংশীদার দেশগুলোর কাছেও বেশ গুরুত্ব পেয়েছে। তার মতে, জি-৭-এর অংশীদার দেশগুলোও এমন বক্তব্য শুনতে আগ্রহী ছিল।

মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার প্রভাব শুধু অঞ্চলটির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং ইউরোপসহ বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে এর নেতিবাচক প্রতিক্রিয়া পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংকট সমাধানে কাতারের এই মধ্যস্থতামূলক উদ্যোগ ও বার্তা জি-৭ ভুক্ত প্রভাবশালী দেশগুলোর কাছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলেও এর অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব পড়ছে।