ফ্যাসিবাদ ও সন্ত্রাসকে আর সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তির কোনো স্থান বাংলাদেশের রাজনীতিতে হবে না বলে দৃঢ়ভাবে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় তিনি বলেন, বোমা হামলা ও নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা দেশের জনগণকে এখনো সঠিকভাবে চিনতে পারেননি। তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশের সাধারণ মানুষ আর কোনো অপশক্তির কাছে নতি স্বীকার করবে না। যারা মনে করছেন বোমা সন্ত্রাস করে ভয় দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফুলের পাপড়ি বিছিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন, তারা মনে হয় বাংলাদেশের মানুষকে এখনো চেনেন না। বাংলাদেশের মানুষ কোনভাবেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেবে না বা সন্ত্রাস করার সুযোগ দেবে না।

আইনমন্ত্রী আরও বলেন, যারা বোমার ভয় দেখিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের সিন্ডিকেটের তথ্য-উপাত্ত সরকারের হাতে রয়েছে এবং ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আমরা সব অপশক্তির বিরুদ্ধেই কঠোর অবস্থানে আছি। সন্ত্রাসীরা কোন পথ ধরেছে তা এখন স্পষ্ট। তবে এতকিছুর পরও বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। যারা বোমা মারছেন ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন এই সিন্ডিকেটে কারা কিভাবে জড়িত, সমস্ত তথ্য-উপাত্ত পেয়েছি। মো. আসাদুজ্জামান বলেন, আপনারাও দেখেন সন্ত্রাসের পথ কারা ধরেছেন, সন্ত্রাসীরা কারা।

সরকারের গত নয় মাসের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান জানান, বর্তমান সরকার কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের সংস্কৃতিকে প্রশ্রয় দেয়নি। পুলিশকে মিথ্যা মামলার প্রবণতা থেকে বেরিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়, তবে সরকারের কার্যক্রমে কোনো নেতিবাচক বিষয় থাকলে তা তুলে ধরার সুযোগ রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন মেহেদী হাসান পলাশ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছে। তিনি বলেন, ওভারনাইট যদি মনে করেন যে আমরা সব চেঞ্জ করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম আমাদের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।