মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

গজারিয়ায় খোলা ভ্যান থেকে সরকারি চাউল উদ্ধার।

ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা সরকারি চাউল উদ্ধার।গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান চাউল গুলো জব্দ করে সরকারি হেফাজতে রেখেছে বলে জানা যায়।

উপজেলার ইমামপুর ইউনিয়নের মেরাজের বাড়িতে আরো সরকারি চাউল রয়েছে স্থানীয়দের এমন অভিযোগে ভিত্তিতে সেখানে গিয়ে তার বাড়িতে কোনো চাউল পাওয়া যায় নি।

স্থানীয় ভ্যান চালক জানায়,আমাকে সরকারি গুদামের সামনে রসুলপুর বাজারের বোরহান মিয়াজীর দোকান থেকে লেভাররা ৯ বস্তা চাউল মেরাজ এর বাড়িতে নিয়ে যেতে বলে,পরে আমাকে রাস্তা থেকে চালের ভ্যান সহ ইউএনও অফিসে নিয়ে আশা হয়।

এ দিকে অভিযুক্ত দোকান মালিক বোরহান মিয়াজি জানায়,আমি দোকানের সাঁটার নামিয়ে নামাজ পড়ে দাওয়াত খেতে যাই,পরে একজন আমাকে কল দিয়ে বিষয়টি জানায়।আমার দোকানে এ চাউল থাকার কথা না।

এ বিষয়ে গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান জানায়,৯বস্তা চাউল সহ মেরাজের বাসায় আরো চাউল রয়েছে তথ্যের ভিত্তিতে পুলিশ পাঠানো হলে সেখানে কোনো চাউল পাওয়া যায় নি।চাউল গুলো সরকারি হেফাজতে রয়েছে।উক্ত ৯ বস্তা চাউল বিলি বন্দেজের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে নির্দেশনা প্রদান করা হয়েছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ