প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন করেছেন। পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সপ্তাহের মূল প্রতিপাদ্য হলো, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সপ্তাহের উদ্বোধন করেন তিনি। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য।
উদ্বোধনের পাশাপাশি পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। মেলায় মোট ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে, যেখানে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

