নিউইয়র্কে ১৯ ডিসেম্বর বসছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এনএসইউ নাইট

গত বছরের ধারাবাহিক সাফল্যের পর নিউইয়র্কে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের মিলনমেলা ‘এনএসইউ নাইট ২০২৬’। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ সাউথ ইউনিভার্সিটি–ইউএসএ আয়োজিত এই জমকালো অনুষ্ঠানটি আগামী ১৯ ডিসেম্বর শনিবার কুইন্সের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায় (ঠিকানা: World’s Fair Marina, 1 Marina Rd, Queens, NY 11368) অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে রাত ১টা পর্যন্ত। আয়োজনে অতিথিদের স্বাগত জানানো হবে লালগালিচায়। এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে গান গাইবেন জনপ্রিয় শিল্পী মুজা। মনোমুগ্ধকর এই সন্ধ্যার অংশ হতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সব প্রাক্তন শিক্ষার্থীকে ‘এনএসইউ নাইট ২০২৬’-এ যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠনটি। গানের পাশাপাশি থাকবে ফ্যাশন শো, ডিজের তালে নাচ আর জমকালো নৈশভোজ। পুরোনো বন্ধু ও ব্যাচমেটদের সঙ্গে দেখা, ক্যাম্পাসের স্মৃতি নিয়ে আড্ডা আর পরিবারকে সঙ্গে নিয়ে আনন্দ করার সুযোগ থাকবে এই আয়োজনে। লালগালিচায় অতিথিদের আগমন থেকে শুরু করে বন্ধুদের দলবদ্ধ ছবি ও মঞ্চের পরিবেশনা তুলে ধরা হবে ছবি ও ভিডিওতে।

অনুষ্ঠানটিতে অংশগ্রহণের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৮০ ডলার এবং ৪ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য ৪০ ডলার। আয়োজক সংগঠন নর্থ সাউথ ইউনিভার্সিটির সকল প্রাক্তন শিক্ষার্থীকে এই মনোমুগ্ধকর সন্ধ্যায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য অপু (৯২৯-৬৩১-০০৪৪) অথবা মেজবাহের (৩৪৭-৩০৪-২৬০৩) নম্বরে যোগাযোগ করতে পারবেন আগ্রহী প্রবাসীরা। এছাড়া অর্থ পরিশোধ বা পেমেন্ট সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে আশফাকের সাথে ৯২৯-৫৭২-১৪৮১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। মঞ্চে আরও থাকবেন গাজী, তুর্য ও তাঁর ব্যান্ড, শর্মিন, জেনিভিভ এবং সীমান্ত।