বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬: শেষ সময়ের প্রস্তুতিতে যে কৌশল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে কাউন্সিলের ওয়েবসাইটে এই নীতিমালা উন্মুক্ত করা হয়।
আগামী ১৮ ডিসেম্বর ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ১ নম্বর করে মোট (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে এবারও একই দিনে এবং অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের পরীক্ষা নেওয়া হবে।
ভর্তি পরীক্ষার মানবণ্টন ও পদ্ধতি
- লিখিত পরীক্ষার মোট নম্বর: ১০০
- পদার্থবিজ্ঞান: ১৫ নম্বর
- রসায়ন: ২৫ নম্বর
- জীববিজ্ঞান: ৩০ নম্বর
- ইংরেজি: ১৫ নম্বর
- সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি: ১৫ নম্বর
- ভুল উত্তরের জন্য জরিমানা: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে
- পাসের শর্ত: লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে, অন্যথায় অকৃতকার্য হিসেবে গণ্য হবেন।
নীতিমালা অনুযায়ী, ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ এবং ইংরেজিতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রশ্নপত্র ইংরেজিতে প্রণয়ন করা হবে।
আবেদনের যোগ্যতা
- সাধারণ প্রার্থী: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৮.৫০ এবং জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। এছাড়া এইচএসসিতে রসায়ন ও পদার্থবিজ্ঞান থাকা বাধ্যতামূলক।
- পশ্চাৎপদ জনগোষ্ঠী: পার্বত্য জেলা ও উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি মিলে মোট জিপিএ ৮.০০ এবং জীববিজ্ঞানে ৩.০০ পয়েন্ট থাকতে হবে।
- বিদেশি শিক্ষার্থী: বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৬.০০ এবং জীববিজ্ঞানে ৩.৫০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় এককভাবে ৩.০০-এর কম থাকলে আবেদন অযোগ্য বিবেচিত হবে।
উল্লেখ্য, গত বছরের তুলনায় এবারের নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন, আগে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এককভাবে পরীক্ষায় ৩.৫০ পয়েন্টের শর্ত থাকলেও এবার তা শিথিল করা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও আবেদনের জিপিএ শর্ত ৭.০০ থেকে কমিয়ে ৬.০০ করা হয়েছে। মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের এই নতুন নীতিমালা ও নির্দেশনাগুলো বিএমডিসির ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এ ক্ষেত্রে উভয় পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ ৮.০০ থাকলেও জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.৫০-এর শর্ত আরোপ করা হয়েছিল। এ ছাড়া উভয় পরীক্ষার কোনো একটিতে এককভাবে ৩.৫০-এর কম থাকলে আবেদনের অযোগ্যতার কথা বলা হয়েছিল।
- ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন সব তথ্য।

