দেশের সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমান তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা এখন ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এই তালিকায় ছয় কোটি ৫৮ লাখ ছয় হাজার ৫৭৪ জন পুরুষ এবং ছয় কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন নারী ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা এক হাজার ২৯৭ জন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত ৩১ আগস্ট কমিশনের দেওয়া তথ্যের তুলনায় এখন পর্যন্ত নতুন চার লাখ ৫২ হাজার ১০৬ জন ভোটার যুক্ত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। এ নির্বাচনে ওসিবি ও আইসিপিবি উভয় পদ্ধতি কার্যকর থাকবে।
নির্বাচন কমিশন সচিব জানান, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ওসমান ফারুক গত ১৭ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র জমা দেন। উক্ত পদত্যাগের ফলে আসনটি শূন্য হওয়ায় কমিশন উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এই উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং বাছাই ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর আপিল করা যাবে এবং তা নিষ্পত্তির দিন ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর নির্ধারিত হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচিও ঘোষণা করেছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে কমিশন। এই সংলাপে অংশ নেওয়ার জন্য মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

