থ্যাঙ্কসগিভিং ডে: ইতিহাস, ঐতিহ্য ও আমেরিকান উৎসবের বিবর্তন

প্রথাগত লোকাচার যখন প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয়, তখন তা একসময় সমৃদ্ধ সংস্কৃতিতে রূপ নেয়। আমেরিকান সংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ হলো থ্যাঙ্কসগিভিং ডে। ১৬২১ সালে প্লাইমাউথ ও ওয়ামপানোআগের ঔপনিবেশিক তীর্থযাত্রীরা প্রথম এই উৎসবের সূচনা করেছিলেন। সে সময় শস্য কর্তন শেষে প্রকৃতি ও স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যেই এর আয়োজন করা হয়। কালের পরিক্রমায় এটি একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে এবং আমেরিকানরা প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার বিপুল উৎসাহে এটি পালন করেন। এবারের প্রস্তুতি অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার দেশটি পুনরায় এই উৎসবে মুখর হবে। প্রাজ্ঞদের বর্ণনানুসারে, বংশ পরম্পরার লোকাচারই কালের অগ্রযাত্রায় সংস্কৃতিতে রূপান্তরিত হয়। আর নিজস্ব সংস্কৃতির ধারক-বাহক ও কথক হিসেবে পরবর্তী প্রজন্ম সাড়ম্বরে তা উদযাপন করে বহুমাত্রিক আয়োজনে। আমেরিকার ঐতিহ্যবাহী থ্যাঙ্কসগিভিং ডে সম্পর্কেও বক্তব্যটি আক্ষরিক সত্য। প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৬২১ খ্রিষ্টাব্দে প্লাইমাউথ এবং ওয়ামপানোআগের ঔপনিবেশিক তীর্থযাত্রীরা সর্বপ্রথম থ্যাঙ্কস গিভিং ডে উদযাপনের শুভ সূচনা করলেও বর্তমানে এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। অনুকূলীয় আবহাওয়ায় বাড়তি ফসলে অরণ্যচারী-গুহাবাসী মানবগোষ্ঠীর মাঠঘাট-ঘরবাড়ি কানায় কানায় ভরে উঠত। এ পর্যায়ে অদৃষ্টবাদী ও জগদীশ্বরের কৃপানির্ভর আদি মানবগোষ্ঠী গাছপালা-চন্দ্র-সূর্য-গ্রহ-নক্ষত্রসহ দেব-দেবীর অর্চনায় ষাষ্টাঙ্গ প্রণিপাত করত। আবার কেউ কেউ সৌভাগ্যবশত ওয়ামপানোআগ মাথা গোঁজার ঠাঁই করে নেন। যাহোক, দেশত্যাগের প্রাক্কালে পিলগ্রিমসগণ নানা ধরনের শস্যবীজ সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং উপকূলবর্তী উর্বর ভূমিতে শস্যের চারা বপন করেছিলেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের কৃষিভিত্তিক উৎসবের সঙ্গে থ্যাঙ্কসগিভিং ডের এক অদ্ভুত মিল রয়েছে। বাংলাদেশের নবান্ন, চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ কিংবা চট্টগ্রামের জব্বারের বলীখেলার মতোই এটি মূলত শস্য উৎপাদনের সঙ্গে যুক্ত। প্রাচীনকালে মানুষ প্রকৃতির দয়া এবং কৃষিব্যবস্থার ওপর নির্ভর করে বেঁচে থাকত। ফসল কাটা ও নতুন ফসলের আগমনে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের যে রীতি বিভিন্ন ভূখণ্ডে প্রচলিত, থ্যাঙ্কসগিভিংও সেই একই ধারার অংশ। খানিকটা বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার-বিশ্লেষণ করলে বীর চট্টলার জব্বারের বলীখেলা, সনাতনী বাংলার জনপ্রিয় নৌকাবাইচ কিংবা গ্রামপ্রধান বাংলাদেশের চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ, পৌষ পার্বণ এবং থ্যাঙ্কসগিভিং ডে অভিন্ন যোগসূত্রে আবদ্ধ। থ্যাঙ্কসগিভিং ডেরও প্রেক্ষাপট বিশ্লেষণ করলে ইংল্যান্ডের গির্জার পুরোহিতদের স্বেচ্ছাচারিতা, প্রথিতযশা যাজক ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের যোগরূঢ় সম্পর্ক বিদ্যমান। খেয়ালি প্রকৃতির আশীর্বাদ-নির্ভর প্রাচীন চাষাবাদ ও কৃষিব্যবস্থায় ব্যাপক ফলন এবং ফসলহানির সঙ্গে জনসংখ্যার যোগসূত্র ছিল। আর প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ফসলহানির ফলে দুর্ভিক্ষ-মহামারি অবধারিত ছিল। সহজ-সরল ও আচারনিষ্ঠ আদিম জনগোষ্ঠীর ধর্মীয় আস্থাকে কাজে লাগিয়ে ইংল্যান্ডের ধর্মীয় পুরোহিত ও যাজকগণ একপর্যায়ে ধর্মের নামে অধর্মের বেসাতি শুরু করেন। ফলে ধর্মভীরু জনগণ গির্জা এবং যাজকদের অনুশাসনের বিরুদ্ধে ভেতরে ভেতরে ভীষণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সেই চরম যুগসন্ধিক্ষণে ইংল্যান্ডের খ্যাতনামা ধর্মযাজক ম্যালথাস জনসংখ্যা তত্ত্বের উদ্ভাবন করেন। ম্যালথাসের মতে, জনসংখ্যার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে খাদ্যসামগ্রীর উৎপাদন বৃদ্ধি তাল সামলাতে পারে না। প্রতিকারস্বরূপ যাজক ম্যালথাস জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। অবশ্য চিরায়ত সংস্কার এবং ধর্মবিশ্বাসের পটভূমিতে অনেক সাধারণ মানুষ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের ঘোর বিরোধিতা শুরু করেন এবং ম্যালথাস ও গির্জার প্রতি তাদের ক্ষোভ তুঙ্গে ওঠে। বিশেষত, ষোড়শ শতকের গোড়ার দিকে ইংল্যান্ডে শিল্পবিপ্লব সূচিত হওয়ার পর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অসার প্রমাণিত হয় এবং গির্জা ও যাজকদের উত্তপ্ত কড়াই থেকে প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডে উত্তরণ ঘটে। সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে প্রাণ বাঁচানোর তাগিদে গির্জার দিগি¦দিকজ্ঞানশূন্য যাজক ও পুরোহিতগণ সুনির্দিষ্ট তীর্থস্থানের পরিবর্তে পালতোলা জাহাজ-নৌকাযোগে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে পাড়ি জমান। জানামতে, ইংল্যান্ডত্যাগী যাজক এবং পুরোহিতগণের একটি উল্লেখযোগ্য অংশ মে ফ্লাওয়ার জাহাজযোগে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকার পিলগ্রিমস বন্দরে নোঙর করেন। নতুন আশ্রয়স্থলে কোনো তীর্থস্থানের অস্তিত্ব খুঁজে পাওয়া না গেলেও ঐতিহাসিকগণ এ সকল যাজককে পিলগ্রিমস বা তীর্থযাত্রীর আলখেল্লা পরিয়ে দেন এবং ইতিহাসে তারা পিলগ্রিমস বা তীর্থযাত্রী হিসেবে পরিচিতি অর্জন করেন।

তবে ইতিহাসের পাতায় এই উৎসবের যাত্রাপথ সবসময় মসৃণ ছিল না। ১৭৯৮ সালের পর মার্কিন কংগ্রেস কিছু সময়ের জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে এই উৎসবের স্বীকৃতি তুলে নিয়েছিল। দীর্ঘ সময় পর ১৮৬৩ সালের ৩ অক্টোবর গৃহযুদ্ধ চলাকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন পুনরায় ২৬ নভেম্বর বৃহস্পতিবারকে জাতীয় থ্যাঙ্কসগিভিং দিবস হিসেবে ঘোষণা করেন। পরবর্তী সময়ে ১৯৪১ সালে কংগ্রেসের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৪২ সাল থেকে নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারকে এই উৎসবের স্থায়ী দিন হিসেবে নির্ধারণ করেন।

১৬২১ সালের সেই শুরুর দিকের কথা বলতে গেলে টার্কি বা বুনো হাঁস শিকারের স্মৃতি ভেসে ওঠে। সে সময় ঘন জঙ্গল ও বন্য পরিবেশে শিকার করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওয়ামপানোআগের জনগোষ্ঠীর অংশগ্রহণে টার্কি শিকার ও তা বিনিময় ছিল উৎসবের প্রধান অনুষঙ্গ। তবে এই ইতিহাসের অন্য পিঠও আছে। অতীতের কোনো এক অনুষ্ঠানে মদ্যপানের পর এক ব্যক্তির গুলিবর্ষণে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হওয়ার মতো বেদনাদায়ক ঘটনাও ঘটেছিল। রাজা দ্বিতীয় ফিলিপের শাসনামলে ১৬৭৫ থেকে ১৬৭৬ সাল পর্যন্ত চলা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই অস্থিরতার অবসান ঘটে।

দীর্ঘ ৩০৪ বছরের পথচলায় থ্যাঙ্কসগিভিং ডের আচারে যোগ হয়েছে আধুনিকতার নানা অনুষঙ্গ। ১৮৭৬ সালে ইয়েল ও প্রিন্সটনের মধ্যে ফুটবল খেলার মাধ্যমে খেলাধুলার সঙ্গে এই উৎসবের সংযোগ ঘটে। এরপর ১৯২০ সালে ফিলাডেলফিয়ার গিমবেল ডিপার্টমেন্ট স্টোর সান্টাক্লজসহ ৫০ জনকে নিয়ে প্যারেডের আয়োজন করে। তবে ১৯২৭ সাল থেকে নিউইয়র্ক সিটিতে শুরু হওয়া ম্যাসির থ্যাঙ্কসগিভিং প্যারেড ও এর বিশাল বেলুনগুলোর জৌলুশ বিশ্বজুড়ে এক অনন্য মাত্রা পেয়েছে, যা এখন অবিশ্বাস্য জনপ্রিয়তায় রূপ নিয়েছে।