শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা এবং বাস্তব পরিস্থিতি যে এক নয়, তা স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এর আগে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চাইছেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি জানান, কোনো সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামির জন্য বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতা ছাড়া দেশে প্রবেশের সুযোগ নেই। সরকারের অবস্থান পরিষ্কার করে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে হাতকড়া পরা অবস্থায় একজন বন্দী হিসেবেই আসতে হবে। তিনি আরও মন্তব্য করেন যে, অনেকে মনের জ্বালা মেটাতে টাকা খরচ করে এমন খবর প্রচার করতে পারেন।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদেশি কূটনীতিকদের দেশের সার্বিক নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন। তিনি কূটনীতিকদের জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।