ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের সহযাত্রী ও রাজনৈতিক শরিকদের সঙ্গে ক্রমেই বাড়তে থাকা দূরত্ব ঘোচাতে উদ্যোগী হয়েছে ক্ষমতাসীন বিএনপি। আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে বোমা হামলা, যানবাহন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় সর্বত্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এসব নাশকতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার জোরালো অভিযোগ উঠছে। এমন অস্থির পরিস্থিতির মুখে বিএনপি পুনরায় রাজনৈতিক ঐক্য ফিরিয়ে আনতে ও ভুল বোঝাবুঝি অবসানের কৌশল নিয়েছে। শরিকদের অভিযোগ, যারা রাজপথের আন্দোলনে সঙ্গী ছিলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে মামলা, হামলা ও নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং রাজনীতির কঠিন সময়ে পাশে থেকেছেন বছরের পর বছর, এখন ক্ষমতার পালাবদলের পর সেই সহয। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ইতিমধ্যে উত্তেজনা ও সংঘাতের আবহ তৈরি হয়েছে। যার মূল লক্ষ্য ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য ফিরিয়ে আনা, পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে সমন্বয় বাড়ানো।
দীর্ঘদিন ধরে বিএনপির হয়ে মাঠ পর্যায়ের শরিকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বর্তমানে মির্জা ফখরুল প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন এবং নজরুল ইসলাম খান অসুস্থ থাকায় সেই যোগাযোগের জায়গাটি কিছুটা স্থবির হয়ে পড়েছে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। কিন্তু সরকার গঠনের পর থেকেই রাজপথের পুরনো শরিক ও সমমনা দলগুলোর সাথে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতার অভিযোগে শরিকদের অনেকে প্রকাশ্যে সমালোচনা শুরু করেন।
গত ২০ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারেক রহমান শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক ও নৈশভোজ করেছিলেন। সেই বৈঠকে অধিকাংশ নেতা অভিযোগ করেছিলেন যে, সরকার পরিচালনায় তাদের মতামত নেয়া হচ্ছে না এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের সুযোগ দেওয়া হচ্ছে না। এছাড়া নির্বাচনের আগে ক্ষমতা ভাগাভাগি ও জাতীয় সরকার গঠনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেকগুলোই বাস্তবায়িত হয়নি বলে শরিকদের অভিযোগ। বিশেষ করে পুরনো ২০ দলীয় জোটের শরিকদের উপেক্ষা করে যুগপৎ আন্দোলনের নতুন মিত্রদের বেশি গুরুত্ব দেওয়া এবং তাদের মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় পুরনো শরিকদের মধ্যে এক ধরনের ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতিরও অনেক কিছুই বাস্তবায়িত হয়নি বলেও তারা অভিযোগ করে আসছেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক স্পষ্টভাবেই জানিয়েছেন, বিএনপির সাথে তাদের দূরত্ব ক্রমশ বাড়ছে। তিনি বলেন, ক্ষমতায় আসার আগে রেইনবো নেশন ও জাতীয় সরকার গঠনের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, তার প্রতিফলন বর্তমানে দেখা যাচ্ছে না। এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংবিধান সংস্কার নিয়ে বিএনপি ও বিরোধী দলগুলোর মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামী ও এনসিপি’র সাথে বর্তমান সরকার এক ধরনের দূরত্ব অনুভব করছে, যা নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে। সাইফুল হক আরও বলেন, রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে তা দেশের জন্য ইতিবাচক হবে।
এই সংকট নিরসনে সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগী হয়েছেন। সোমবার দুপুরে এনসিপি’র তিন শীর্ষ নেতার সাথে বৈঠক করেন তিনি। এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে তারেক রহমান আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য সব ফ্যাসিবাদবিরোধী দলকে এক মঞ্চে আসার আহ্বান জানান। একই দিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান নাশকতা ও সংস্কার ইস্যুর অস্থিতিশীল পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কার্যকর ঐক্যের পথ তৈরি করতে পারে। তবে এই প্রচেষ্টা শরিকদের সাথে দীর্ঘদিনের জমে থাকা দূরত্ব কতটুকু কমাতে পারবে, তা নিয়ে এখনো সংশয় রয়ে গেছে। সেই উদ্যোগ আর তাদের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। হঠাৎ দেশ জুড়ে চলতে থাকা নাশকতা, অস্থিতিশীলতার আশঙ্কা এবং সংস্কার ইস্যুতে মতবিরোধের প্রেক্ষাপটে নতুন করে যে শঙ্কার জায়গাটা তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রীর নয়া এই উদ্যোগে সেখানে আলোর পথ দেখাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক।

