বাংলাদেশের সাম্প্রতিক প্রতিটি ঘটনার পেছনে ভারতের প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অগ্নিকাণ্ডের ঘটনায় সরাসরি ভারতের হাত রয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ততা।
সোমবার (২৩ নভেম্বর) বেলা আনুমানিক ৩টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম পরিষ্কার করে জানান, তাদের এই চলমান সংগ্রাম কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, কারণ রাজনৈতিকভাবে তাদের ৫ আগস্টই পরাজিত করা হয়েছে। নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের এই লড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে না, তাদের আমরা ৫ আগস্ট পরাজিত করেছি।

