জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে প্রধানমন্ত্রী ও জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে বৈঠক হয়েছে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকের পর সাংবাদিকদের কাছে নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রী তার জায়গা থেকে ফ্যাসিবাদ ও জুলাই অভ্যুত্থান প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বৈঠকের বিস্তারিত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর থেকে গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি, বিচারিক বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগের প্রতি নমনীয়তা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে অস্পষ্টতার কারণেই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

