এইচএসসি পরীক্ষায় সম্পূরক সুযোগ: প্রয়োজন স্থায়ী ও মানসম্মত নীতিমালা

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় সুযোগ হিসেবে সম্পূরক পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ। এবারের সম্পূরক পরীক্ষা একটি তাৎক্ষণিক উদ্যোগ হিসেবে শুরু হলেও একে বিচ্ছিন্ন সিদ্ধান্ত হিসেবে রাখা উচিত নয়। তাই তাঁকে দ্বিতীয় সুযোগ দিতে হবে, তবে সেই সুযোগের সঙ্গে মান, শৃঙ্খলা ও জবাবদিহির কোনো আপস করা যাবে না।

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় যারা সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য হবে, তারা এই পরীক্ষায় অংশ নিতে পারবে।

আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়ে একটি পুরো বছর নষ্ট হওয়ার যে প্রবণতা ছিল, এই উদ্যোগ সেই অনাবশ্যক বিলম্ব কমিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নতুন সম্ভাবনা তৈরি করবে।

চলতি বছরে ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৫২.১২ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন কেবল এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষা একটি বড় সুযোগ হিসেবে দেখা দিচ্ছে। শিক্ষার্থীর ব্যর্থতাকে কেবল তাঁর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে দেখার সুযোগ নেই; এর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠদান ও সামগ্রিক শিক্ষাব্যবস্থার কার্যকারিতাও জড়িত। সম্পূরক পরীক্ষা হোক ব্যর্থতার বিকল্প নয়, বরং শিক্ষার্থীর ঘাটতি পূরণ করে এগিয়ে যাওয়ার একটি কার্যকর সেতু।

সম্পূরক পরীক্ষার মানে পাসের মানদণ্ড শিথিল করা নয়, বরং অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া। এই উদ্যোগের সফলতা নির্ভর করবে এর সঠিক বাস্তবায়ন, মূল্যায়নের মান এবং একটি দীর্ঘমেয়াদি নীতিগত কাঠামোর ওপর। একজন শিক্ষার্থী কয়েকটি বিষয়ে ভালো করলেও একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে পুরো বছর পিছিয়ে পড়লে তা সময়, অর্থ ও মানসিক শক্তির অপচয় ঘটায়। বিশেষ করে আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য এটি বড় সংকটের কারণ হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা গেলে অনেক শিক্ষার্থী পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার সুযোগ পাবে। বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদন। শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন। ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা। *লেখক: শুভাশীষ দাশ, প্রভাষক, ইংরেজি, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ, ফেনী।

বিশ্বের অনেক দেশেই পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। ভারতের সিবিএসই (CBSE), পাকিস্তানের ফেডারেল বোর্ড (FBISE) এবং নেপালের ন্যাশনাল এক্সামিনেশন বোর্ড (NEB) এই ব্যবস্থা অনুসরণ করে। এসব দেশ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের নিজস্ব পাঠ্যক্রম ও শিক্ষাবর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিমালা প্রণয়ন করতে হবে।

সম্পূরক পরীক্ষা চালুর ক্ষেত্রে সবচেয়ে বড় শঙ্কা হলো, এটি যেন শিক্ষার্থীদের নিয়মিত পরীক্ষার প্রতি উদাসীন করে না তোলে। নিয়মিত অধ্যয়ন ও শ্রেণিকক্ষের প্রতি মনোযোগ কমলে শিক্ষার মান বজায় রাখা কঠিন হবে। এছাড়া মূল পরীক্ষা ও সম্পূরক পরীক্ষার প্রশ্নের মানে বড় ধরনের পার্থক্য থাকা উচিত নয়। প্রশ্ন সহজ করে পাস করালে সনদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। পরীক্ষা আয়োজনে তাড়াহুড়া করা হলে কেন্দ্র ব্যবস্থাপনা বা উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম হতে পারে, যা বোর্ডের মধ্যে সমন্বয়হীনতা তৈরি করবে। একই সঙ্গে কেন্দ্র ব্যবস্থাপনা, প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষক নিয়োগ, নিরাপত্তা ও উত্তরপত্র সংগ্রহের কাজ আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে। সম্পূরক পরীক্ষা চালু হলেই শিক্ষার মানোন্নয়ন ঘটবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উচিত একটি স্থায়ী ও অভিন্ন নীতিমালা প্রণয়ন করা। যদি বিদ্যমান আইন যথেষ্ট না হয়, তবে প্রয়োজনীয় সংশোধনী এনে বিধিমালা জারি করা উচিত। এই নীতিমালায় অংশগ্রহণকারীদের শর্ত ও বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের বিধান স্পষ্ট রাখা প্রয়োজন। পাশাপাশি মূল পরীক্ষার ফল প্রকাশের ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সম্পূরক পরীক্ষা আয়োজন এবং ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে, যাতে শিক্ষার্থীরা একই শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার সুযোগ পায়। তত্ত্বীয় ও ব্যবহারিক অংশ থাকলে উভয়ের জন্য স্পষ্ট নিয়ম থাকতে হবে।

পরীক্ষার পদ্ধতির ক্ষেত্রে শিক্ষার্থীকে পুনরায় সব বিষয়ে পরীক্ষা দিতে বাধ্য না করে শুধু অকৃতকার্য বিষয়ে পরীক্ষা নেওয়া উচিত। এছাড়া সারা দেশে প্রায় ১৫০টি নির্বাচিত কেন্দ্রে পরীক্ষা আয়োজন করা যেতে পারে। নিয়মিত কলেজের ওপর চাপ না বাড়িয়ে জেলা সদরের পাশাপাশি গুরুত্বপূর্ণ উপজেলায় পরীক্ষাকেন্দ্র করা হলে যাতায়াত সহজ হবে। কেন্দ্র ব্যবস্থাপনায় ভৌগোলিক দূরত্ব ও পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিতে হবে। নিয়মিত শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করার প্রয়োজন নেই।

সব শিক্ষা বোর্ডের জন্য সমমানের প্রশ্নপত্র ও অভিন্ন মূল্যায়ন নির্দেশিকা থাকা জরুরি। এছাড়া উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ রাখতে হবে এবং উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় থাকতে হবে। পরীক্ষার ফি যুক্তিসংগত রাখতে হবে এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য ফি মওকুফের ব্যবস্থা থাকা উচিত। উত্তরপত্রের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের সুযোগও রাখতে হবে।

পরীক্ষাই শেষ কথা নয়, তাই শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হচ্ছে, তা বিশ্লেষণ করা প্রয়োজন। পরীক্ষাভীতি, অসুস্থতা কিংবা মূল্যায়নের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। কলেজ পর্যায়ে স্বল্পমেয়াদি ‘রেমিডিয়াল লার্নিং প্রোগ্রাম’ চালু করে দুর্বলতা দূর করা যেতে পারে। শিক্ষকদের পেশাগত দায়িত্ব ও প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হচ্ছেন, কোন বিষয়ে তাঁদের শিখন-ঘাটতি বেশি এবং শ্রেণিকক্ষে পাঠদান কতটা কার্যকর, এসব বিষয় নিয়মিত পর্যালোচনা করতে হবে। বিষয়ভিত্তিক অতিরিক্ত ক্লাস, শিক্ষক পরামর্শ, মডেল পরীক্ষা ও দুর্বলতা নির্ণয়ের মাধ্যমে তাঁদের প্রস্তুত করতে হবে।

পরিশেষে, বাংলাদেশে সম্পূরক পরীক্ষা চালুর সিদ্ধান্তটি সময়োপযোগী। তবে এটি যদি কেবল সাময়িক চাপের সমাধান হয়, তবে দীর্ঘমেয়াদী সুফল মিলবে না। স্বচ্ছ ও স্থায়ী নীতিমালার মাধ্যমে মানসম্মত উপায়ে পরিচালিত হলে এটি শিক্ষার্থীদের জন্য প্রকৃত দ্বিতীয় সুযোগ হয়ে উঠতে পারে। শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত প্রতিটি শিক্ষার্থীকে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা, কেবল পরীক্ষায় পাস করানো নয়।