মিস ইউনিভার্স ২০২৬: পুয়ের্তো রিকোয় পৌঁছেছেন সামিরা খান মাহি

ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয় শুরু হয়েছে মিস ইউনিভার্স ২০২৬-এর ৭৫তম বার্ষিকীর আয়োজন। গত ১১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই আসর শুরু হয়েছে। এই আয়োজনে অংশ নিতে ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ বিজয়ী সামিরা খান মাহি। আজ সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সমুদ্রপাড়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি।