
ঝিনাইদহ জেলা প্রতিনিধ অয়ন ইসলাম :
হলিধানী বাজার, ডাকবাংলা বাজার ও ত্রিমোহনী বাজার, সদর উপজেলা, ঝিনাইদহ।
ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন বাজারে সবজির মূল্য যাচাই ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, মুদি দোকান এবং সার ও কীটনাশকের দোকানে তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ এবং পণ্যের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ ও সরবরাহের নির্দেশনা প্রদান করা হয়।
পাশাপাশি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব শায়েখ আহমেদ সৌরভ, সদস্য, ক্যাব, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে।
মেসার্স জাবির ট্রেডার্স-৫০০০/-
আনোয়ার স্টোর-১৫০০০/-