বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: ফেডারেল রিজার্ভের কড়াকড়িতে কমছে আকর্ষণ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বৃদ্ধির সম্ভাবনা এবং ডলারের মান শক্তিশালী হওয়ায় বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে গেছে। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৭৭২ ডলার ৯১ সেন্টে নেমেছে। লেনদেনের একপর্যায়ে দাম ৩ হাজার ৭৫৭ ডলারেও পৌঁছেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন দর। এছাড়া ডিসেম্বরের ভবিষ্যৎ সরবরাহের জন্য প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৭৭৬ ডলার ১০ সেন্টে অবস্থান করছে। বুধবার (১৮ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বুধবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টায় এটি প্রকাশের কথা রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ডলারের বিনিময় হার এখন ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে, যা ডলারে মূল্য নির্ধারণ করা স্বর্ণকে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য ব্যয়বহুল করে তুলেছে। সুইসকোটের বাজার বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা জানান, ডলারের দাপট এবং আগামী কয়েক মাসে কঠোর মুদ্রানীতি বজায় রাখার প্রত্যাশা স্বর্ণের বাজারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের বক্তব্যেও সুদের হার বৃদ্ধির ইঙ্গিত স্পষ্ট। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস এবং সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এতে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

বাজার বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বৃদ্ধির সম্ভাবনা ৯৭ দশমিক ৮ শতাংশ। সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার ব্যয় বেড়ে যায়, যা এর দামে নিম্নমুখী চাপ তৈরি করে। বিনিয়োগকারীরা এখন ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠকের কার্যবিবরণীর দিকে তাকিয়ে আছেন। বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান জানিয়েছেন, এই কার্যবিবরণী থেকে কর্মকর্তাদের অবস্থান এবং ২০২৭ সাল পর্যন্ত আরও তিন দফা সুদের হার বৃদ্ধির প্রত্যাশা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আর ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা প্রায় ২ দশমিক ২ শতাংশ। একই সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত আরও তিন দফা সুদের হার বাড়তে পারে—বাজারের এমন প্রত্যাশার বিষয়টিও এতে স্পষ্ট হতে পারে।’।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বড় দরপতন দেখা গেছে।

স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ ডলার ৭৫ সেন্টে দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন।

প্লাটিনামের দামও ৩ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩৭৮ ডলার ৩১ সেন্টে নেমেছে, যা গত বছর সেপ্টেম্বরের শেষ দিকের পর সর্বনিম্ন দর। চলতি বছর ধাতুটির দাম এখন পর্যন্ত ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। এদিকে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ৯৪৪ ডলার ৭৫ সেন্টে লেনদেন হচ্ছে। বিশ্ব প্লাটিনাম বিনিয়োগ পরিষদ জানিয়েছে, বার ও কয়েনের চাহিদা বৃদ্ধি এবং বিনিময়-বাণিজ্য তহবিল থেকে অর্থ উত্তোলন কমে যাওয়ায় আগামী বছর প্লাটিনামের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।