শেখ হাসিনাকে নিয়ে ভারত-বাংলাদেশ অঘোষিত ছায়াযুদ্ধ

ভারত ও বাংলাদেশের মধ্যে এক ধরনের ছায়াযুদ্ধ চলছে, যেখানে কোনো সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রয়োজন পড়ছে না। যে যুদ্ধে নেই বন্দুক, যুদ্ধবিমান কিংবা বোমা।

এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেশটির নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বর্তমানে এক অস্বস্তিকর কূটনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্ট সামরিক বিমানে ঢাকা ত্যাগের পর থেকে ৭৯ বছর বয়সী শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন। কঠোর নিরাপত্তার বলয়ে অজ্ঞাত স্থানে বসবাসরত এই নেত্রী বর্তমানে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন এবং সাবেক সহকর্মীদের সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। তার ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, তিনি দেশে ফেরার জন্য আগ্রহী এবং পাসপোর্ট নবায়ন ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহের মাধ্যমে সেই প্রচেষ্টাও চালিয়েছেন। তবে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে তার নিরাপত্তা নিয়ে যথেষ্ট সংশয় রয়ে গেছে। কারণ, হাসিনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মুখে দেশটিতে ক্ষমতার পালাবদল ঘটেছে। যা নয়াদিল্লির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে বর্তমান সরকারও আগ্রহী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ আসায় প্রত্যর্পণের বিষয়টি কূটনৈতিক আলোচনার টেবিলে উঠে এসেছে। এ অবস্থায় ভারত এক ত্রিমুখী সংকটে পড়েছে—একদিকে শেখ হাসিনার নিরাপত্তা, অন্যদিকে তার নিজের ইচ্ছা এবং তারেক রহমানের সরকারের রাজনৈতিক অবস্থান। জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্র অনুযায়ী, নয়াদিল্লি এর মধ্যে শেখ হাসিনাকে অন্য কোনো নিরাপদ দেশে পাঠানোর সম্ভাবনা যাচাই করলেও কার্যকর কোনো গন্তব্য খুঁজে পায়নি। ভারত বাংলাদেশকে এই বার্তাই দিয়েছে যে, হাসিনাকে যেহেতু তাদের দেশই পাঠিয়েছে, তাই দায়িত্ব নিয়ে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াটিও তাদেরই সম্পন্ন করতে হবে। শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, তিনি চান ঢাকা ও নয়াদিল্লি আলোচনার মাধ্যমে তার নিরাপত্তা নিশ্চিত করুক এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না—এমন নিশ্চয়তা দেওয়া হোক। (লেখক একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং দিল্লি স্কুল অব ইকোনমিকসের সাবেক শিক্ষার্থী।

তারেক রহমানের সরকার চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক গভীর করায় ভারতের উদ্বেগ বাড়ছে। বিশেষ করে পাকিস্তানের সামরিক প্রতিনিধিদলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ মহড়ার মতো বিষয়গুলো ভারতের কূটনৈতিক ব্যবস্থাপনার ওপর চাপ সৃষ্টি করেছে। এদিকে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কঠিন চ্যালেঞ্জ। শোনা যাচ্ছে, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রথাগত পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠাচ্ছেন। এই ছায়াযুদ্ধ মূলত দক্ষিণ এশিয়ায় ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য ও প্রভাব বিস্তারের লড়াই। পাকিস্তানি সামরিক প্রতিনিধিদল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, সীমান্ত নিরাপত্তা, যৌথ মহড়া এবং প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছে। ১৯৭১ সালে এই দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক বিচ্ছেদ ঘটেছিল- পাকিস্তান থেকে জন্ম হয়েছে বাংলাদেশের, তা এখন আর সামরিক যোগাযোগের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে না।

ভারতের অভ্যন্তরীণ প্রশাসনেও এর মধ্যে প্রশাসনিক শূন্যতা দেখা দিয়েছে। ২০২৬ সালের ৩১শে অক্টোবর তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার অবসরের পর শীর্ষ পদগুলোতে পূর্ণকালীন নিয়োগের পরিবর্তে বিদ্যমান আমলাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিবালয়ের সচিব (সমন্বয়) মনোজ গোভিলকে পরিবহন ও লজিস্টিকস পরিকল্পনা বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা সচিব রাজেন্দ্র কুমার আন্তঃরাজ্য কাউন্সিল সচিবালয়ের এবং ইস্পাত মন্ত্রণালয়ের সচিব সন্দীপ পন্ডরিক ভারী শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সরকারিভাবে একে ধারাবাহিকতা রক্ষার কৌশল বলা হলেও, এই অস্থায়ী ব্যবস্থা স্থায়ী রূপ নেবে কি না—তা নিয়ে প্রশ্ন উঠছে। এ ধরনের অতিরিক্ত কাজের চাপ সরকারি জবাবদিহিকে অস্পষ্ট করে দিতে পারে, যা যেকোনো সরকারের জন্য বড় পরীক্ষা। কেন্দ্রীয় সরকারের আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সচল রাখতে ক্রমেই অতিরিক্ত দায়িত্ব দেয়ার ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে উঠছে। ১৯৯১ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদ সচিবালয়ের সচিব (সমন্বয়) মনোজ গোভিল একই সচিবালয়ে পরিবহন ও লজিস্টিকস পরিকল্পনা বিভাগের সচিবের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। ১৯৯২ ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের কর্মকর্তা এবং সীমান্ত ব্যবস্থাপনা বিভাগের সচিব রাজেন্দ্র কুমারকে আন্তঃরাজ্য কাউন্সিল সচিবালয়ের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। ১৯৯৩ ব্যাচের বিহার ক্যাডারের কর্মকর্তা এবং ইস্পাত মন্ত্রণালয়ের সচিব সন্দীপ পন্ডরিক পেয়েছেন ভারী শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব। কিন্তু দায়িত্বে থাকা সচিবদের অতিরিক্ত দপ্তর দেয়ার ফলে প্রশ্ন উঠছে, অস্থায়ী এই ব্যবস্থা শেষ পর্যন্ত নিয়মিত ব্যবস্থায় পরিণত হবে কি না। মন্ত্রিসভার নিয়োগ কমিটির অনুমোদিত তিনটি আদেশেই বলা হয়েছে, নিয়মিত নিয়োগ না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। সরকারি ব্যাখ্যা হলো, কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা অবসরে যাওয়ার পর যাতে কাজে কোনো শূন্যতা তৈরি না হয়, তা নিশ্চিত করতেই ধারাবাহিকতা বজায় রাখার এই ব্যবস্থা। অতিরিক্ত দায়িত্ব সাময়িকভাবে কাজে বিঘ্ন ঘটতে দেয় না। দ্রুততা ও সমন্বয়কে গুরুত্ব দেয়া একটি সরকারের জন্য আসল পরীক্ষা হলো, এই অস্থায়ী ব্যবস্থাগুলো স্বল্প সময়ের জন্য থাকবে, নাকি নিয়মে পরিণত হবে।