সাপ্তাহিক ছুটির বিরতি শেষে আজ রবিবার পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। গত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। আজ বিকাল ৪টা ১৫ মিনিটে অধিবেশন শুরু হবে এবং বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী, আজকের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন তিনটি নোটিশের ওপর আলোচনা হবে। এছাড়া কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ নিয়ে মন্তব্য উপস্থাপনের বিষয়টিও রাখা হয়েছে। এ ছাড়া কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ সম্পর্কে সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য উত্থাপনের বিষয়টি কার্যসূচিতে রয়েছে।
পোশাকশিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তুলতে ১৪৭ বিধিতে একটি সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান। এই প্রস্তাবে রপ্তানি বাজার ধরে রাখা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে।
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের বাসিন্দাদের ভোগান্তি লাঘব এবং ভূমিসেবা ও নামজারি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার অধীনে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে। অধিবেশনের কার্যসূচিতে গত ৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি সংক্রান্ত দলিলটিও উপস্থাপনের কথা রয়েছে।

