এমপি নুসরাতের বাড়িতে আগুন, শর্টসার্কিটের কোনো প্রমাণ মেলেনি

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে ঘটা অগ্নিকাণ্ডের উৎস নিয়ে তদন্ত চালাচ্ছে পল্লী বিদ্যুৎ বিভাগ। তদন্তকারী কর্তৃপক্ষের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ বা আলামত পাওয়া যায়নি। শুক্রবার বিকালে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) তোজাম্মেল হক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তোজাম্মেল হক জানান, ঘটনার খবর পাওয়ার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পরবর্তীতে তাদের দুই লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক তার ও মিটার উদ্ধার করেন। পরীক্ষায় দেখা গেছে, মিটারের বাইরের অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হলেও অভ্যন্তরীণ সার্কিটে শর্টসার্কিটের কোনো চিহ্ন নেই। বাড়ির মেইন সুইচের কার্টিজ ফিউজগুলোও অক্ষত অবস্থায় পাওয়া গেছে। সাধারণত শর্টসার্কিট হলে ফিউজ কেটে যাওয়ার কথা থাকলেও তা ঘটেনি। সবকিছু পর্যালোচনা করে বিদ্যুৎ সংশ্লিষ্ট কোনো ত্রুটিকে এই আগুনের জন্য দায়ী করার মতো কোনো উপাদান খুঁজে পায়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবি ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ অনুসন্ধান চলছে। আমাদের অভিযোগ কেন্দ্রে ফোন আসার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিস, বিজিবি, সিভিল প্রশাসন সহ বিভিন্ন সংস্থা অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে অনুসন্ধান চালাচ্ছে। পরীক্ষা করে দেখা যায় সেগুলো অক্ষত ছিল। বাড়িতে স্বাভাবিক মানের ফিউজ ব্যবহার করা হয়েছিল, উচ্চ রেটিংয়ের কোনো ফিউজ ছিল না।