২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানে সাড়া দিয়ে অনেক বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা পিছিয়ে দিয়েছে, আবার কিছু প্রতিষ্ঠান পূর্বনির্ধারিত তারিখেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। এখন পর্যন্ত দেশের ১১টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং মেডিক্যাল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ৯ নভেম্বর সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টিতে আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। বিভিন্ন ইউনিটের পরীক্ষার তারিখগুলো হলো— ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিট।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। আবেদনের সময় অপরিবর্তিত রেখে ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রাখা হয়েছে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের পর আবেদনের জন্য সাত দিন সময় দেওয়া হবে। শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন।
জগন্নাত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পূর্বনির্ধারিত সূচিই অনুসরণ করবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৭ ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন ১৫ নভেম্বর শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী ১৬ জানুয়ারি ২০২৭ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ নভেম্বর ২০২৬ তারিখে। অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপ-ইউনিটসহ বিভিন্ন ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে আবেদনের সময় পরিবর্তন করে ১০ ডিসেম্বর ২০২৬ থেকে ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার সময়সূচি বর্তমানে বহাল রয়েছে।
শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেড় মাস পিছিয়ে ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৭ নির্ধারণ করেছে। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পরীক্ষা হবে ৮ জানুয়ারি ২০২৭। কুয়েটে ১০ নভেম্বর থেকে শুরু হওয়া আবেদন চলবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত, যেখানে ১৭টি বিভাগে মোট ১,১০৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি ‘বি-১’, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ৫ জানুয়ারি থেকে। এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ৩০ জানুয়ারি ২০২৭ তারিখ নির্ধারণ করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন সূচি অনুযায়ী ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৭ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সারাদেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। ইউজিসির অনুরোধ সত্ত্বেও কয়েকটি বিশ্ববিদ্যালয় পুরোনো সূচিতে অটল থাকায় সম্পূরক পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, অনেক প্রতিষ্ঠানই তাদের আবেদনের সুযোগ উন্মুক্ত রেখেছে।

