দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে অস্থিরতা ও অসহিষ্ণুতার চিত্র এখন প্রকট। গত দুই বছরে বিভিন্ন স্থানে বাউল-পালাকারদের ওপর হামলা, কনসার্ট ও গানের অনুষ্ঠানে ভাঙচুর এবং সিনেমা প্রদর্শনীতে বাধার মতো ঘটনা অহরহ ঘটছে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে মব বা উন্মত্ত জনতার এই আচরণ সংস্কৃতিচর্চাকে মারাত্মক সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে ২০২২ সালে আয়োজনে দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা যে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তা যেন এখন চরম বাস্তবে পরিণত হয়েছে। তারা বলেছিলেন, সংস্কৃতিচর্চা থেকে মানুষকে বিচ্ছিন্ন করার একটি গভীর ষড়যন্ত্র চলছে এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ এখন চরম হুমকির মুখে। ২০২২ সালে বাংলা নববর্ষকে সামনে রেখে দেশের কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠকের সঙ্গে আলাপচারিতার আয়োজন করেছিল। সেখানে ওঠে আসে এমন সব আলাপ, ‘একটা বিচ্ছিন্নতা ও শূন্যতা তৈরি হয়েছে’, ‘সংস্কৃতিচর্চা থেকে মানুষকে বিচ্ছিন্ন করা হয়েছে’, ‘বর্তমান সরকারও(আওয়ামী লীগ) নিজেদের স্বার্থে ধর্মান্ধ গোষ্ঠীকে ব্যবহার করেছে। একই সঙ্গে প্রকাশ পায়, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে শঙ্কা। তবে জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে মব বা উন্মত্ত জনতার যে আস্ফালনের চরম বহিঃপ্রকাশ ঘটে, তাতে সেই প্রতিবন্ধকতা মাত্রা ছাড়িয়েছেই বলা যায়। জুলাই গণ-অভ্যুত্থানের সাংস্কৃতিক চেতনাও এখানে বড়সড় ধাক্কা খেয়েছে। মাজারে, ওরসে, কাওয়ালি অনুষ্ঠানে, কনসার্টে, গানের অনুষ্ঠানে ভাঙচুর, বাউল-পালাকারদের ওপর হামলা, সিনেমা প্রদর্শনীতে বাধাসহ অসংখ্য ঘটনা ঘটেছে, যা পরিসংখ্যানগত দিক থেকেই ভীতিকর। তাঁর এমন বক্তব্যে যে স্পষ্ট হুঁশিয়ারি প্রকাশ পাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।
এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।
গত ৮ নভেম্বর নিজের নির্বাচনী এলাকায় আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি গানবাজনা বন্ধের সরাসরি নির্দেশ দিয়েছেন।
তাঁর দাবি, এলাকার মানুষ এসব পছন্দ করেন না।
সভায় তিনি বলেন, ‘শীত মৌসুমে ওয়াজ মাহফিল, তাফসির বেশি হবে। কোনো কারণে যাতে এসব আয়োজন নিয়ে উত্তেজনা না ছড়ায় এবং ধর্মীয় অপব্যাখ্যা না দেওয়া হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ জন্য প্রশাসনকে ভালোভাবে ভেবেচিন্তে অনুমোদন দিতে হবে। ধর্মীয় হুজুগ ও মববাজির পেছনে ইন্ধনদাতা বক্তাদের নিয়ন্ত্রণে তাঁর এই সতর্কতামূলক অবস্থান সাধুবাদ পেলেও, এরপরই তিনি গানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এমন নির্দেশনার জন্য তিনি সাধুবাদ পেতে পারেন, কারণ ধর্মীয় হুজুগ তুলে বা ধর্ম অবমাননার নামে যে মববাজি চলছে তার পেছনে ইন্ধনদাতা অনেক ধর্মীয় বক্তা, এ নিয়ে অভিযোগ নতুন নয়।
গউছ সভায় বলেন, ‘গ্রাম্য গানবাজনা এলাকার মানুষ পছন্দ করে না। আমার সোয়া চার লক্ষ ভোটার আমাকে নির্বাচিত করেছেন, তাই ওরসের সময় বা অন্য কোনো উপলক্ষে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন না শুনি।’ একই সঙ্গে মেলা নিয়ে বিরূপ মন্তব্য করে তিনি বলেন, বাণিজ্য মেলা বা শিল্প মেলার আড়ালে অশ্লীলতা ও জুয়া চলে। এসব মেলাকে তিনি ‘বাড়তি জঞ্জাল’ আখ্যা দিয়ে এগুলোর আয়োজনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। তাঁর এই বক্তব্য একদিকে স্থানীয় সংস্কৃতির ওপর আঘাত, অন্যদিকে পির-সুফি ঘরানার আয়োজনের প্রতি বিরূপ ইঙ্গিত বহন করে। ‘গ্রাম্য’ বলতে গ্রামের সংস্কৃতিকে কি তিনি অবজ্ঞা বা অবহেলা ও তুচ্ছতাচ্ছিল্যের চোখে দেখলেন না।
সংস্কৃতিচর্চাকে এভাবে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে নিয়ন্ত্রণের প্রয়াস নতুন কোনো ঘটনা নয়। এর আগে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি সমকাল পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শড়াতলা গ্রামে বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়েছিল। সেখানে তৃতীয় লিঙ্গের মানুষের প্রবেশাধিকারও সীমিত করার পাশাপাশি বাদ্যযন্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়াও ২০২৩ সালে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার একটি গ্রামে বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে গানবাজনা নিষিদ্ধ করে ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছিল। এসব ঘটনায় স্থানীয় রাজনীতি ও ধর্মীয় গোষ্ঠীর প্রভাব সরাসরি দৃশ্যমান ছিল। অনেকের নিশ্চয়ই মনে আছে ২০২৫ সালে ১৮ ফেব্রুয়ারি দৈনিক সমকাল এর প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল একটি খবর—‘গ্রামে নিষিদ্ধ বাদ্যযন্ত্র, তৃতীয় লিঙ্গের মানুষদের ঢুকতে মানা’। গ্রামে কেউ গানবাজনা করলে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছিল।
হুইপ জি কে গউছের এই বক্তব্য কেবল একটি গ্রাম বা পাড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো একটি সংসদীয় আসনের সংস্কৃতিচর্চাকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা হিসেবে দেখছেন অনেকে। একজন আইনপ্রণেতা হয়ে কেন তিনি ব্যক্তিগত পছন্দকে জনসাধারণের ওপর চাপিয়ে দিচ্ছেন, তা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। একজন জনপ্রতিনিধির দায়িত্ব সব শ্রেণি-পেশার মানুষের মতের অধিকার রক্ষা করা, সেখানে তাঁর এই অবস্থান গণতান্ত্রিক রাজনীতির মৌলিক শর্তের বিরোধী কি না, সেই প্রশ্নও উঠেছে।
বিশেষজ্ঞরা মনে করেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি এমনিতেই আধুনিক করপোরেট কালচার ও ধর্মীয় গোঁড়ামির চাপে কোণঠাসা। সরকারের শীর্ষ পর্যায় থেকে সংস্কৃতিচর্চার প্রতি উৎসাহ দেওয়া হলেও, স্থানীয়ভাবে জনপ্রতিনিধিদের এমন ভূমিকা সামাজিক ভারসাম্য ও সহনশীলতাকে নষ্ট করছে। এই ধরনের নির্দেশনা সংস্কৃতিপ্রেমী এবং ভাববাদী মানুষের জন্য চরম নিরাপত্তাহীনতা তৈরি করছে, যা দীর্ঘমেয়াদে আমাদের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনাকে আরও নাজুক করে তুলবে। একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি তাঁর দলের আদর্শিক অবস্থানকেও কি এই বক্তব্যের মাধ্যমে প্রশ্নের মুখে ফেলে দিলেন না? গত দুই বছরে দেশজুড়ে সংস্কৃতিচর্চার ওপর নানা আঘাত বা বাধায় এ প্রশ্নের উত্তর পেতে খুব একটা বেগ পেতে হয় না। সাম্প্রতিক বছরগুলোয় দেশের গ্রামগঞ্জে সংস্কৃতিচর্চা নিয়ে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিবন্ধকতা তৈরি করা নানা প্রচেষ্টা আমরা দেখেছি। বিষয়টি আরও ভীতিকর পর্যায়ে চলে যায় যখন মবের ভাষা উচ্চারিত হয় সরকারের গুরুত্বপূর্ণ পর্যায় থেকেও।

