ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের নিয়মিত কর্মকাণ্ড সম্পর্কে জানাতে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জোর দিয়ে বলেন, অপরাধের বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) নিয়ে একটা কথা বলতে চাই—ইন্ডিয়াতে একটা ব্রিফিং হয় আপনারা জানেন। একাধিকবার সেখানে বলা হয়েছে, এটার একটা লিগ্যাল ইস্যুজ আছে। ব্যাপারটা এরকম- আমরা উনাকে এক্সট্রাডাইড করতে চাই, উনাকে ধরে আনতে চাই। আই রিপিট, উনি এত মানুষ খুন করিয়েছেন, করেছেন কথাটা এরকম না। যদি আইনি ব্যাপার থেকে থাকে তার মানেটা হচ্ছে উনাকে আমরা এক্সট্রাডাইস করতে চাইলাম, উনি কোর্টে গেলেন তারপর কোর্টে এটা প্রসেস চলতে থাকলো।’।
প্রত্যার্পণ বা এক্সট্রাডিশন সংক্রান্ত আইনি জটিলতার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভারতে অনুষ্ঠিত বিভিন্ন ব্রিফিংয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বিষয়টিকে শুধুমাত্র আইনি লড়াইয়ের পর্যায়ে না দেখে অপরাধের গুরুত্ব বিবেচনা করার আহ্বান জানান। তার ভাষ্যমতে, শেখ হাসিনা সাধারণ কোনো অপরাধের দায়ে অভিযুক্ত নন, বরং তিনি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত। তিনি বলেন, ‘একশ বা পাঁচশ মানুষ হত্যা আর মানবতাবিরোধী অপরাধ এক জিনিস নয়। জনগণ এই পার্থক্যটি বুঝতে পারছেন বলে আমি আশা করি। এই অপরাধের দায়েই আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে চাই।’
শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছেন এমন প্রসঙ্গ টেনে ডা. জাহেদ উর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তির সদিচ্ছা থাকলে আইনি প্রক্রিয়া জটিল হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন। এই পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী দণ্ডিত আসামিদের ক্ষেত্রে অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকে বলেও তিনি জানান। ‘আচ্ছা উনিতো (শেখ হাসিনা) নিজেই আসতে চান, তার মানে উনারতো কোর্টে যাওয়ার দরকার নাই।
উপদেষ্টা বলেন, ‘যেহেতু তিনি নিজেই ফিরতে চেয়েছেন, তাই ভারত সরকারের এক্ষেত্রে কোনো সমস্যা থাকার কথা নয়। আমরা কনভিক্টেড আসামিকে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় গুরুত্ব দিচ্ছি।’ আরেক প্রশ্নের জবাবে তিনি পুনরায় নিশ্চিত করেন যে, মানবতাবিরোধী অপরাধের আইনে অভিযুক্তদের ক্ষেত্রে স্বাভাবিক বিচারিক সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা থাকবে। আইনি বাধ্যবাধকতা কাটিয়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করাই সরকারের লক্ষ্য বলে তিনি পুনরায় উল্লেখ করেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ক্রাইম অ্যাগেনিস্ট হিউম্যানিটির যে আইন আছে, অভিযুক্ত যারা আছেন তাদের জন্য অনেক ফান্ডামেন্টাল রাইটস কার্যকর থাকবে না।’।

